কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায আমলটি সম্পূর্ণরূপে বর্জন করেছিলেন। ২. যদি এটা একটি সুন্নাত আমল হতো তাহলে হযরত আনাস রাদ্ধিআল্লাহু আনহু কখনও অপরের অপছন্দের ভিত্তিতে তা পরিত্যাগ করতেন না। ৩. তাবিঈন কখনো তা অপছন্দ করতেন না- যদি তারা এই আমলের উপর সাহাবায়ে কিরাম রাদ্বিআল্লাহু আনহুম প্রতিষ্ঠিত আছেন বলে দেখতেন। ৪. সাহাবায়ে কিরামের মধ্যে এরূপ আমল অত্যল্প ছিল [বা পরবর্তীতে আদৌ ছিলো না] বলেই তাবিঈন এটাকে অপছন্দ করেছিলেন । ৫. কোন হাদীস থেকে জানা যায় না যে, এরূপ আমল কোন সাহাবায়ে কিরাম পরবর্তীতে অব্যাহত রেখেছেন। উপরোক্ত বক্তব্য দ্বারা এই আমল করা যে গ্রহণযোগ্য নয় তা আর পাঠকদেরকে বুঝিয়ে বলার প্রয়োজন বলে মনে করি না। এরপরও প্রথমে উদ্ধৃত হাদীস শরীফের ভিত্তিতে যদি মেনেই নেই যে, লাইন সঠিক করতে যেয়ে নামাযের পূর্বমুহূর্তে যেহেতু সাহাবায়ে কিরাম [একবার মাত্র হলেও! ছড়িয়ে একে অন্যের গোড়ালী ছুইয়ে দাঁড়িয়েছেন, তাই তা করা কোন দোষের নয়। কিন্তু এরপরও প্রশ্ন থেকে যায়, নামাযের ভেতর অন্যান্য অবস্থায় তা কি প্রযোজ্য হবে বা আদৌ কি তা আমল করা সম্ভব? এছাড়া আমরা লক্ষ্য করেছি, অনেকে একা একা নামায আদায় করতে যেয়েও পা ছড়িয়ে দাড়ায়! অথচ উক্ত হাদীসটি [যার উপর ভিত্তি করে তারা এই আমল করেন বলে দাবী করেন] একমাত্র জামাআতে নামায আদায়ের ক্ষেত্রে প্রযোজ্য । চাই, পা ছড়িয়ে দাড়ানো সুন্নাত পদ্ধতি নয়। বাস্তবে এখানে বর্ণিত প্রথম হাদীস শরীফসহ আরো কয়েকটি হাদীস দ্বারা এটা প্রমাণিত যে, সফ সোজা করা ওয়াজিব। এটা করতে যেয়ে নামাযের পূর্বে সাহাবায়ে কিরাম নিজেরাই পাশের ব্যক্তির পায়ে পা লাগিয়ে কিছুটা ছড়িয়ে দীড়িয়ে লাইন ঠিক করতেন। এরপর নামাযের ভেতর একই অবস্থায় থাকার পক্ষে কোন সরাসরি প্রমাণ নেই। বরং পরবর্তীতে এরূপ অভ্যেস থেকে সবাই বিরত থাকেন । এবার সঠিক পদ্ধতিতে নামায আদায়ের ক্ষেত্রে কিছু উক্তি এখানে তুলে ধরছি। আসুন, আমরা সবাই এভাবে নামায কায়েম করার আপ্রাণ চেষ্টা করি। ৮৪
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।