Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায একে অন্যের কাধ ও পায়ের গোড়ালী একত্র করে নিচ্ছেন” ।” [আবু দাউদ, সহীহ ইবনে খুজাইমা! হযরত নু'মান রাদ্বিয়াআল্লাহু আনহুর শেষোক্ত উক্তিটি ইমাম বুখারীও লিপিবদ্ধ করেছেন। তবে এই হাদীসটি সুক্মভাবে গবেষণার পর মুহাদ্দিসরা কয়েকটি বিষয়ের উপর দৃষ্টিগোচর করেছেন: ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদীসে কিংবা অন্য কোনটিতে পা দু'টো ছড়িয়ে দাড়ানোর নির্দেশ কখনো দেন নি। এছাড়া তিনি একে অন্যের পায়ের গোড়ালী লাগিয়ে দাঁড়াতেও বলেন নি। ২. সাহাবায়ে কিরাম নিজেরাই লাইন সোজা করার তাগিদে এভাবে [উক্ত বিশেষ সময়ে] দাড়িয়েছিলেন। কারণ, তারা এসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি কড়া নির্দেশ শ্রবণ করেন। ৩. হযরত নু'মান বিন বাশীর রাদ্বিআল্লাহু আনহু হাদীসে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, সাহাবায়ে কিরাম লাইন সোজা করার সময় এভাবে [একে অন্যের কাধ ও পায়ের গোড়ালী] একত্র করে দাড়াচ্ছেন নামায শুরুর পূর্বমুহূর্তে। তিনি বলেন নি, নামায চলাকালেও তারা একই অবস্থায় ছিলেন। সুতরাং উক্ত বিষয়গুলো বিবেচনা করে প্রসিদ্ধ মুহাদ্দিসীন যেমন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ও আল্লামা শওকানী রাহমাতুল্লাহি আলাইহি এ মত দিয়েছেন, সাহাবায়ে কিরাম লাইন সোজা করার ক্ষেত্রে নিশ্চিন্ত হওয়ার উদ্দেশ্যে মাঝে মধ্যে নামাযের পূর্বে এরূপ করতেন। অর্থাৎ লাইন সোজা হয়ে গেলেই যারতার পা স্বস্থানে (যেভাবে স্বাভাবিকভাবে ক্বিলামুখী হয়ে দাড়াতে হয়) ফিরিয়ে নিতেন। বাস্তবে হযরত আনাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদীস শরীফ থেকে এ কথাটির পূর্ণ সমর্থন মিলে । হাদীসটি নিম্নরূপ । আমি এভাবে [পায়ের গোড়ালী তাবিঈদের সঙ্গে একত্রিত] করি তাহলে তারা বন্য ঘোড়ার মতো দৌড়াদৌড়ি করবেন!” [ফাতহুল বা-রী, খণ্ড ২, পৃ ৪১৭৬] এই হাদীস থেকে এটা স্পষ্ট হয়েছে, তাবিঈরা পা ছড়িয়ে দাড়ানোর আমলটি খুব বেশী অপছন্দ করতেন। এই হাদীস শরীফ থেকে কয়েকটি বিষয় অবগত হওয়া যায়: ১. হযরত আনাস ইবনে মালিক রাদ্ধিআল্লাহু আনহু এই ৮৩

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।