Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায ৩. হাফিজ ইবনে হাজার আকসালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারী কিতাবে উল্লেখ করেন: হযরত উবাই ইবনে কা'ব রাদ্বিআল্লাহু আনহু, হযরত উমর রাদ্বিআল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিআল্লাহু আনহু এবং হযরত আনাস ইবনে মালিক রাদ্বিআল্লাহু আনহু বিতর নামাযে তিন রাকআত পূর্ণ করার পর সালাম ফেরাতেন, দু'রাকআত পরে নয়। [ফাতহুল বারী, খণ্ড ১: পৃঃ ২৯১] দুই রাকআত শেষে বসে আত্যাহিয়্যাতু পাঠ করে বিনা সালামে তাকবীর দিয়ে দাড়াতে হবে। সূরা ফাতিহা ও অন্য সূরা পাঠ করে হাত তুলে তাকবীর দিয়ে দুয়ায়ে কুনুত পাঠ করতে হয়। এরপর যথানিয়মে তৃতীয় রাকআত পূর্ণ করে সালাম ফিরিয়ে নামায শেষ করতে হবে । তারাবীর নামায ২০ রাকআত তারাবীর নামায ২০ রাকআত হওয়ার ক্ষেত্রে দীর্ঘ ১৪০০ বছর যাবৎ কেউ ভিন্নমত পোষণ করেন নি। কিন্তু এ নিয়ে কিছুটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে বিশ রাকআতের বর্ণনা দূর্বল। এরূপ বলার পেছনে যে এই নামাযের গুরুত্বকে খাটো করা ও নফসের খাহেশকে পূর্ণ করা উদ্দেশ্য তা আর বলার প্রয়োজন রাখে না। দীর্ঘ নামায আদায় করতে মন ও তন যেন মানতে চায়না । সাহাবায়ে কেরামের সুননাতকেও আমরা মর্যাদা দিয়ে পালন করে থাকি। তাদেরকে অনুসরণ করাও সবার কর্তব্য। তারাবীর নামায ২০ রাকআত হিসাবে প্রতিষ্ঠিত করেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহু। এর পূর্বে অর্থাৎ প্রথম খলীফা হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু এর সময় তারাবীর নামায জামাআতে আদায় হতো না । হযরত উমরই সর্বপ্রথম ২০ রাকআত নামায জামাআতে আদায়ের মাধ্যমে রমজান মাসে পুরো কুরআন শরীফ খতম করার নিয়ম শুরু করেন। তার এই সিদ্ধান্তকে বিনাবাক্যে সে যুগের প্রসিদ্ধ সাহাবাসহ সবাই মেনে নিয়েছিলেন । শুধু তাই নয়, সেই থেকে আজ পর্যন্ত এ সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র রমজান মাসে বিশ্বের সকল মুসলমান তারাবীর নামায আদায় করে আসছেন । বর্তমানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতেও জামাআতের সঙ্গে তারাবীর নামায ২০ রাকআত পড়া হয়। ৭৫

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।