Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্‌ ও নামায সাহাবায়ে কেরামের নামায পদ্ধতি এভাবেই ছিলো বলে উল্লেখ করেছেন । [খণ্ড ১: পৃঃ ১২৫ | তাশাহহুদের সময় শাহাদাত অঙ্গুলি উঠানো তাশাহহুদ [আত্তাহিয়্যাতু] পাঠের সময় শাহাদাত অঙ্গুলি উঠানো সুন্নাত। অনেকে এ সময় শাহাদাত অঙ্গুলি খাড়া করে নড়াচড়া করতে থাকেন । হানাফী মাজহাব মতে এরুপ করতে নেই। সঠিক উপায়ে এ সুন্নাতটি পালন করার ক্ষেত্রে নিম্নোক্ত হাদীস শরীফ থেকে শিক্ষা নেওয়া যায়। বর্ণিত আছে, রাসূলুল্লাহ সান্নান্াহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহহুদের সময় তার ডান হাত ডান উরুতে এবং বা হাত বাম উরুতে রাখতেন । এরপর তিনি তাশাহহুদ পাঠের সময় যখন শাহাদাত [অর্থাৎ আশাহাদুআল্লা-ইলা-হা ইল্লাল্লাহ! বলতেন তখন তার ডান হাতের শাহাদাত অঙ্গুলি উঠাতেন। তিনি তার মধ্যম ও বৃদ্ধাঙ্ুলি মিলিত করে নিতেন [এতে একটি চক্র হয়ে যেতা। [সহীহ মুসলিম, ১:১২০২] লক্ষ্য করুন, এখানে কোথাও বলা হয়নি আঙ্গুলটি তুলে নাড়াতেন কিংবা ঘুরাতেন। নামায শেষে হাত তুলে দু'আ পড়া হাদীস শরীফে নামা শেষে দু'আ করার অনেক উৎসাহ এসেছে । ইমাম সাহেব ও মুসল্লিরা সম্মিলিতভাবে হাত তুলে দু'আ করতে পারেন। এটা মুস্তাহাব পর্যায়ের আমল । কোন মুসল্লি একা একাও দোআ করতে পারেন। তবে এটাকে নামাযের অংশ মনে করতে নেই । আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদ্বিআল্লাহু আনহু থেকে একটি বর্ণনায় জানা যায় তিনি একদা লক্ষ্য করলেন এক ব্যক্তি নামায শেষ করার পূর্বেই [সম্ভবত শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে] হাত উত্তোলন করে দু'আ করছেন। জুবায়ের রাদিআল্লাহু আনহু নামায শেষে তার কাছে গিয়ে বললেন, “ওহে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র নামায শেষেই হাত উঠিয়ে দু'আ করতেন।” [এই হাদীসটি গ্রহণযোগ্য বলা হয়েছে: মাযমাউয যাওয়া- ইদ, খণ্ড ১, পৃঃ ১৬৯] ৭৩

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।