Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্‌ ও নামায সুতরাং “আ-মিন' বলা যেহেতু দু'আর অন্তর্ভূক্ত তাই তা নীরবে বলাই হলো সর্বাপেক্ষা উত্তম। কারণ দু'আ সজোরে বলার মধ্যে সামান্যতম হলেও রিয়ার প্রকাশ পেতে পারে যা কারো কাম্য নয়। এ কারণেই অধিকাংশ দু'আ নীরবে পাঠ করাই ভালো। এছাড়া দু'আ নীরবে পড়ার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন বলে বিভিন্ন হাদীস থেকে জানা যায়। এবার আমরা এরূপ ক'টি হাদীস শরীফের উপর আলোচনা করবো । হযরত আবু হুরাইরাহ রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখন ইমাম 'গ্বাইরিল মাণ্বদ্ববি'আলাইহিম ওয়ালাদ্বদ্বোয়া-ল্িন” বলেন তখন বলো “আ-মিন' । কারণ, ফিরশতারা এবং ইমামও তা বলেন।” [নাসাঈ, ১১৪৭] এ হাদীস দ্বারা প্রমাণিত হলো যে ইমাম “আ-মিন' নীরবে বলবেন। কারণ, ইমাম যদি সরবে বলতেন তাহলে “ইমামও তা বলেন এ কথাটি হাদীসে উন্নেখের প্রয়োজন থাকতো না । মুক্তাদীরা এমনিতেই তো ইমামের “আ-মিন' বলা শ্রবণ করতেন। তাই সে ক্ষেত্রে হাদীসে হয়তো এভাবে উল্লেখ থাকতো: “ইমাম যখন আ-মিন বলেন তোমরাও বলো", কিন্তু হাদীসের ভাষ্য ভিন্ন- অর্থাৎ জানিয়ে দেওয়া হচ্ছে, ওয়ালা-দ্বছ্বোয়া-ল্লিন বলে সুরা ফাতিহা শেষ করে ইমাম নীরবে “আ-মিন' বলে থাকেন এবং ফিরিশতারাও তখন তা বলেন, সুতরাং তোমরাও বলো । বলা হয়নি, তোমরাও তা সরবে বলো। উপরোক্ত ব্যাখ্যা হযরত আবু হুরাইরাহ রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদীস থেকেও সমর্থনযোগ্য । হাদীসটি এই: “যখন ইমাম ওয়ালাদ্বদোয়া-ন্লিন বলেন তখন (মুক্তাদীরা) আ-মিন বলো ।” [বুখারী, ১:১০৮] এখানেও লক্ষণীয় যে, ইমামের দ্বারা সরবে সুরা ফাতিহার শেষ আয়াতের কথা বলা হয়েছে [যেহেতু তা সবাই শ্রবণ করবে]। বলা হয়নি, ইমাম যখন বলবেন, “আ-মিন”। এতে বুঝা গেল ইমামও আ-মিন নীরবে বলবেন । আ-মিন নীরবে বলার প্রমাণ সাহাবায়ে কিরাম থেকেও একাধিক বর্ণনায় মিলে । যেমন: ১. ৬৯

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।