Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্‌ ও নামায রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “যখন ইমাম, 'ঘ্বাইরিল মাগ্ধদ্ববি'আলাইহিম ওয়ালাদোয়া-ন্লিন” বলবেন তখন তোমরা মুক্তাদিরা] “আ-মিন' বলো। কারণ ফেরেশতারা এসময় আ-মিন বলেন । আর যার “আ-মিন' বলা ফেরেশতাদের বলার সঙ্গে মিশে যাবে, তার অতীতের সব গোনাহ মাফ হয়ে যাবে” [বুখারী, ১:১০৮]। সুতরাং “আ-মিন' বলার ক্ষেত্রে কোন মতানৈক্য নেই- এ ব্যাপারে সকলেই একমত যে এ সময় “আ-মিন' বলা একটি উত্তম সুননীত। তবে সরবে না নীরবে তা বলা হবে এ ব্যাপারে মতানৈক্য আছে বৈকি। এটা বিভিন্ন হাদীস থেকে প্রমাণীত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নীরব ও সরবে “আ-মিন' উচ্চারণ করেছেন । এতে এটাই প্রমাণ হলো যে, কেউ যদি সরবে বলে এবং অপর কেউ নীরবে বলে তাতে কোন অসুবিধা নেই- উভয়ের বলাই হবে সুননাত। তবে যখন সরবে বলনেওয়ালা নীরবে উচ্চারণ করনেওলাকে “অজ্ঞ বা এরূপ কোন মন্তব্য দ্বারা হেয় করেন তখনই সমস্যা দীড়ায়। অবশ্য একইভাবে নীরবে বলনেওয়ালাও মাজহাব অনুসরণ করেন তারা যারতার মাজহাব অনুযায়ী সরবে কিংবা নীরবে “আ-মিন” পাঠ করবেন ও কেউ প্রশ্ন করলে উত্তর দেবেন, “আমার মাজহাব অনুযায়ী আমি আমল করেছি'। এরপরও কিছু বললে, জবাব দেবেন মাজহাব মানা না মানা আমার ব্যাপার । ব্যাপারটি নিয়ে যে বাড়াবাঁড়ির কোন প্রয়োজন নাই তা আমরা ইবনে কাইয়্যিম রোহ:) থেকে জেনে নিতে পারি। তিনি লিখেছেন: “এই ব্যাপারটি এসব গ্রহণযোগ্য মতানৈক্যের মধ্যে অন্তর্ভূক্ত যেগুলোর অনুসরণকারীকে [অর্থাৎ সরব কিংবা নীরবে বলনেওয়ালাকে] কোনভাবেই সমালোচনার সুযোগ নেই । এটা রুকুর পরে দীড়িয়ে হাত তুলা বা না তুলার সমপর্যায়ের ব্যাপার [অর্থাৎ তা-ও উভয় ক্ষেত্রে গ্রহণযোগ্য - কোন না কোন ইমামের সমর্থিত পন্থা ।]” [জাদুল-মা”আদ, ১:৭০]। আ-মিন নীরবে বলার ক্ষেত্রে হানাফীদের সিদ্ধান্তের কারণ যা হোক হানাফীরা কেন “আ-মিন' নীরবে পাঠের পক্ষপাতী তা এখন ব্যাখ্যা করা হবে। ৬৭

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।