Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায রাদিআল্লাহু আনহু এটাও দেখেছেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাস [তাকবীরে তাহরিমার সময়] কানের লতি পর্যন্ত উভয় হাত উঠিয়েছে” । [সহীহ মুসলিম] হাতদ্বয় নাভির নীচে বাধা ১০-।০৮১৪ ৯০৭।৪১/০৮৩।৭০০৭৬৬৮১৬০০০ ১/41-০০ ০৪) -হযরত আলী রাদ্বিআল্লাহু আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, “নাভির নীচে এক হাতের তালু অপর হাতের উপর রেখা হলো সুন্নাত পদ্ধতি” [সুনানে বাইহাকী, ৩১২, মুছান্নাফ ইবনে আবি শাইবাহ, ১; ৩৯১; আবু দাউদ ১,৭৫৫] । ওয়াঈল ইবনে হুজর, হযরত হাজ্জাজ ইবনে হাসান, হযরত ইব্রাহিম নাখই রাদিআল্লাহু আনহুম প্রমুখ বর্ণনাকারীদের থেকে এসেছে । পুরুষের জন্য উভয় হাত নাভীর নীচে বাধা আর নারীদের জন্য বুকের উপর বাধা হলো হলো সুন্নাত। এটাই হানাফী মত। তবে অন্যান্য ইমামদের মতে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বুকের উপর হাত বাধা সুন্নাত। হানফী মতে পুরষদের ক্ষেত্রে উল্লেখিত হাদিস হলো একটি দলীল । তাছাড়া এর উপর আমল করার পেছনে আরো অনেক দলীল আছে। প্রখ্যাত মুহাদ্দিস ইবনে হুমাম বলেন, বিরোধপূর্ণ বর্ণনার ক্ষেত্রে, গবেষণার উপরই নির্ভর করা ভালো। মহান রাবুুল আলামীনের সামনে দাড়ানোতে অবশ্যই বিনয় ভাব প্রকাশ হওয়া চাই। যেহেতু নাভির নীচে হাত রাখা হয়তো সর্বাপেক্ষা বিনয় ভাব ফুটে ওঠে তাই এটাই হবে অন্যভাবে দাড়ানো অপেক্ষা উত্তম। এছাড়া, মহিলাদের জন্য বুকের উপর হাত রাখার নির্দেশের যৌক্তিক কারণও আছে। আর তাহলো, এতে গোপনীয়তা এবং ভদ্রতা বজায় থাকে । [ফাতহুল বাদীর! ৬

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।