Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায রর পা 8৮৮4৬৫০০20৭ পা04৮৮৮1৮৬৮%৬ ১১১59035৮8৯ 9) 43555501৯৬৫ (5:5435১45০৩৯৩০৩০৭৫ এ -আবু উসমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত সালমান রাদিআল্লাহু আনহুর সাথে একটি গছের নীচে বসা ছিলাম। তিনি এ গাছের একটি শুকনো শাখায় ধরে নাড়া দিলেন। এর ফলে এ থেকে অনেক পাতা ঝরে পড়লো । এরপর তিনি আমাকে বললেন, হে আবু উসমান! তুমি আমাকে কেন জিজ্ঞেস করলে না, আমি কোন্‌ কারণে এরূপ করলাম? আমি বললাম, বলুন আপনি কেনো এরূপ করলেন? তিনি জবাব দিলেন, আমি একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি গাছের নীচে ছিলাম। তিনি তখন গাছের শুকনো ডাল ধরে এমনভাবে নাড়া দিলেন, ফলে গাছের অনেক পাতা ঝরে পড়লো। এরপর তিনি আমাকে বললেন, “হে সালমান! আমি এরূপ করছি তুমি কেনো এর কারণ জিজ্ঞেস করোনা?” আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! বলুন আপনি কেনো এরূপ করলেন? তিনি জবাব দিলেন, “হে সালমান! যখন কোন মুসলমান ভালোভাবে ওযু সেরে পাচ ওয়াক্ত নামায আদায় করে তখন তার পাপসমূহ এমনভাবে ঝরে পড়ে, ঠিক যেরূপ এসব পাতা ঝরে যায়।” এরপর তিনি কুরআন শরীফের এই আয়াত তিলাওয়াত করলেন (আকিমুস সালাত .... ১১:১১৪)। অর্থাৎ, “দিনের উভয় অংশ ও রাতের একাংশে নামায কায়িম করো । নিশ্চয় নেক আমল পাপকে দূর করে দেয়। এটা উপদেশ-গ্রহণকারীদের জন্য একটি উপদেশ ।” (মুসনাদে আহমদ, নাসাঈ, তাবারানী) উক্ত হাদীস থেকে আমরা এ শিক্ষাই পাচ্ছি যে, নামায দ্বারা সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর ইস্তিগফার পাঠের সময় যদি কেউ তাওবার শর্ত অনুযায়ী নিয়ত রেখে তা পাঠ করে, তাহলে কবীরা গুনাহ মাফ হয়ে যাবে, ইনশাআল্লাহ । ১০০16 ১৮০৯-০১৮১০৭১৬৮০৩ ৪৯

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।