Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায সুতরাং “সহীহ বুখারী" বা “সহীহ মুসলিম' ছাড়া অন্যান্য হাদীস সহীহ নয়, এরূপ মনে করা আদৌ ঠিক নয়। হানাফী মাজহাব সরাসরি পবিত্র কুরআন-হাদীস থেকে প্রতিষ্ঠিত হয়েছে। একই কথা অন্যান্য মাজহাবের ক্ষেত্রেও সত্য। তবে হানাফী মাজহাব ও হাদীস শরীফের মধ্যে সম্পর্ককে সঠিকভাবে অনুভব করতে হলে কিছু হাদীস বিষয়ক গ্রন্থ অধ্যয়নের প্রয়োজন আছে । যেমন: ১. শরহু মা'আনিল আছা-র, ২. আল-জাওয়াহিরুন নাকিয়া, ৩. নুসবুর রায়া, ৪. ই'লাউস-সুনান, €. বাজলুল মাজ-হ্দ, ৬. ফাতহুল মুলহিম, ৭. আওযাজুল মাছালিক ও ৮. আছারুস সুনান ইত্যাদি । হানাফী মাজহাবপন্থী মানুষের সংখ্যা সর্বাধিক। কিন্তু আজকাল কিছু মানুষ বিভিন্ন থাইর মুক্বাল্িদ লোকদের অনুসরণ করে পথভ্রষ্ট হচ্ছে। অথচ এসব গ্বাইর মুক্াল্িদের অনুসরণও এক ধরনের তাকৃলিদ! এরা নিজেদেরকে মুহাম্মদিয়া, আহলে হাদীস ও সালাফী পরিচয় দান করে। তাদের দাবী, অনুসরণ করে। এরা সাধারণ মানুষকে তোমরা ইমাম আবু হানীফার দ্বীন, অনুসরণ করছো বলে ধিক্কার ও কটুক্তি করে। আমরা এদের খপ্পর থেকে বাচার নিমিত্তে এই গ্রন্থটির অবতারণা করেছি। ইনশাআল্লাহ, পাঠকরা তা পাঠ করার পর এ সম্পর্কে সতর্ক হবেন বলে আমাদের বিশ্বাস । ৩৮

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।