Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায আদায় করেছেন, যদিও এতে কিছু দেরী হয়েছে। উভয় দলই যে সঠিক আমল করেছেন তার প্রমাণ মেলে তখন- যখন ব্যাপারটি রাসূলুল্লাহ সান্নান্নাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানা হলো। তিনি উভয় দলের কাউকেই কিছু বললেন না। অর্থাৎ উভয়ের আমলেরই সমর্থন জানালেন । সুতরাং ব্যাখ্যার কারণে মতানৈক্য সৃষ্টি হতে পারে। কিন্তু ব্যাখ্যাতাকে অবশ্যই উচ্চ পর্যায়ের ফকীহ হতে হবে । দ্বীনের ক্ষেত্রে যে কোন ব্যক্তি কোন মোটেই গ্রহণযোগ্য নয়। মতানৈক্যের আরও কিছু কারণ আছে যা আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। এর মধ্যে একটি হলো একই ব্যাপারে ভিন্ন হাদীস শরীফ । সুতরাং এক ইমাম হয়তো একটি হাদীসের উপর গুরুত্ব বেশী দিয়েছেন আর অপরজন অপরটির উপর। তবে এসব মতানৈক্য কিন্তু মৌলিক আব্বীদার ক্ষেত্রে হয় নি- এগুলো মূলত ইবাদাতের পদ্ধতি তথা আমলের ক্ষেত্রেই দেখা যায়। কেন একজন মাত্র ইমামের অনুসরণ করতে হবে, তার ব্যাখ্যা আমরা ইতোমধ্যে তুলে ধরেছি। এখন এ ব্যাপারে যা বলার তাহলো পরবর্তী যুগের উলামার মধ্যে হযরত শাহ ওয়ালিউন্লাহ মুহাদ্দিসে দেহলবী রাহমাতুন্নাহি আলাইহি বলেছেন, “যে কোন একজন ইমামের অনুসরণ সবার জন্য ওয়াজিব ।” তার অনেক পূর্বে ইমাম রাষী রাহমাতুল্লাহি আলাইহিও একই মন্তব্য করেছেন। হানাফী মাজহাব মুতাবিক নামায নিয়ে আলোচনার পূর্বে একটি বিষয় সবার অবগতির জন্য এখানে উল্লেখ করার প্রয়োজন বোধ করছি। আজকাল অনেকেই মনে করেন কোন হাদীস সঠিক ও নির্ভুল হওয়ার জন্যে তা “সহীহ বুখারী বা “সহীহ মুসলিম" শরীফে থাকতে হবে । আসলে এটি একটি ভুল ধারণা । বাস্তবে হাদীস শরীফের নির্ভীলতা নির্ভর করে এর বর্ণনাকারীদের উপর; তা সিহা সিত্তা বা ছ'টি প্রসিদ্ধ সহীহ হাদীসপগ্রন্থে থাকুক বা অন্য কোন সংকলনে থাকুক। ইমাম মুসলিম তার সংকলনের মুকাদ্দিমায় (ভূমিকায়) লিখেছেন, তিনি তার সংকলনে সমস্থ সহীহ হাদীস লিপিবদ্ধ করেন নি। আসলে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের মতে তাদের উভয় সংকলনের মোট সংখ্যার অধিক সহীহ হাদীস আছে যা সংকলনদ্ধয়ে লিপিবদ্ধ হয় নি। ৩৭

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।