Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্‌ ও নামায রাহমাতুল্লাহি আলাইহি “কিতাবুল আছার” নামক একটি হাদীস গ্রন্থ সংকলন করেছিলেন, যার মধ্যে মোট হাদীস সংখ্যা ছিল ৪০,০০০। সুতারং এরূপ কোন ইমামকে যে অনুসরণ করবে, সে অবশ্যই আল্লাহ তা'আলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করবে। এতে কোন সন্দেহ নেই। আমরা গ্রন্থের প্রথমাংশে ইমামদের মধ্যে মতানৈক্যের কারণ সম্পর্কে আলোচনা করেছি। এখানে আরোও কিছু ব্যাখ্যা তুলে ধরবো যাতে পাঠকদের নিকট বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে। মতামতের মধ্যে পার্থক্যের কারণ বুঝার জন্য আমরা এখানে একটি ঘটনা তুলে ধরছি। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধশেষে মদীনা মুনাওয়ারায় শুধুমাত্র ফিরে এসেছেন, ঠিক তখনই তিনি সাহাবায়ে কিরাম রাদিআল্লাহু আনহুমকে নির্দেশ দিলেন, বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে অভিযানে যেতে হবে। এ ইহুদি গোত্রটি মদীনা মুনাওয়ারার বাইরে বসতি স্থাপন করেছিল । মুসলমানদের সঙ্গে যে অঙ্গীকার তারা করেছিল তা তারা ভঙ্গ করার ফলে তাদের বিরুদ্ধে এই অভিযানের প্রয়োজন পড়ে । গোত্রটিকে অবরুদ্ধ রাখার উদ্দেশ্যে এই নির্দেশ হয়। বনু কুরাইজায় দ্রুত পৌঁছার গুরুত্ব বুঝাতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদ্দিআল্লাহু আনহুমকে বললেন: “বনু কুরাইজায় পৌঁছার পূর্ব পর্যন্ত কেউ আছরের নামায আদায় করবে না। সাহাবায়ে কিরাম বনু কুরাইজায় পৌঁছার পূর্বেই কিন্তু আছরের নামাযের ওয়াক্ত হয়ে গেল। এমতাবস্থায় একদল সাহাবা সাথে সাথে আছরের নামায আদায় করে নিলেন আর অপর আরেকদল আছর রাস্তায় না পড়েই বনু কুরাইজায় গিয়ে পৌঁছে সেখানে নামায আদায় করলেন। এতে আপাতদৃষ্টিতে মনে হয় প্রথম দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অমান্য করেছেন আর দ্বিতীয় দল করেন নি। কিন্তু আসলে উভয় দলই নির্দোষ। কারণ প্রথম দল মনে করেছেন, “আছর সেখানে গিয়ে পড়ো" এ কথাটির উদ্দেশ্য ছিল দ্রুত বনু কুরাইজায় পৌছার উপর গুরুত্প্রদান মাত্র । অন্যদিকে দ্বিতীয় দল এ কথাটির শাব্দিক অর্থ গ্রহণ করে সেখানে গিয়ে নামায ৩৬

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।