Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায এর সঠিক অনুসরণ করেছেন। সুতরাং তাদেরকে যারা অনুসরণ করেন তারাও সঠিকভাবে সত্য দ্বীনকে অনুসরণ করেন- এতে কোন সন্দেহ নেই। এখন প্রশ্ন জাগে, আমাদেরকে কেন কোনো বিশেষ ইমামের অনুসরণ করা জরুরী? এ প্রশ্নের জবাব আংশিকভাবে গ্রন্থের প্রথমাংশে হয়ে গেছে। এরপরও আরোও কিছু ব্যাখ্য উপস্থাপন করবো যাতে মানুষের মনে ইমাম অনুসরণের ব্যাপারটি পরিস্কার হয়ে যায়। উক্ত প্রশ্নের জবাব পাল্টা আরো কিছু প্রশ্ন দ্বারা বুঝা সহজ হবে: “আপনি কি দ্বীনের যাবতীয় আইন-কানুন ও নিয়ম-পদ্ধতি সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন? আপনি কি ওযুর সঠিক নিয়ম কুরআন-হাদীস ও অন্যান্য সুত্র থেকে সঠিকভাবে বের করার ক্ষমতা রাখেন? আপনি কি জানেন কোন্‌ হাদীস দ্বারা অপরটি রহিত হয়েছে? আপনি কি একই বিষয়ে একাধিক বিরোধী হাদীসের মধ্য থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন? আপনি কি জানেন কুরআন শরীফের কোন্‌ আয়াতের অর্থ সাধারণভাবে গ্রহণযোগ্য ও কোনটি অন্য আয়াত দ্বারা রদবদল বা রহিত হয়েছে? ইত্যাদি ... ইত্যাদি।” এখন যদি কেউ এসব বিষয়ে পূর্ণ জ্ঞান রাখে না তখন সে কিভাবে দ্বীনকে সঠিকভাবে অনুসরণ করবে? সে কোথায় গিয়ে দ্বীনের ব্যাপারে ধন্য করবে? হ্যা, এরূপ ব্যক্তির প্রতি উদ্দেশ্য করেই কুরআন শরীফের এই আয়াতটি নাজিল হয়েছে: ৫ ৯২০5৩! ৫1491908 -“যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, যদি তোমরা জানো না।” [১৬:৪৩] সুতরাং, যেহেতু কুরআন ও হাদীস থেকে ছ্বীনের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে যে বিরাট জ্ঞানের প্রয়োজন তা আমাদের নেই, তাই উপরোক্ত নির্দেশানুযায়ী আমাদেরকে যে-ব্যক্তি এসব ব্যাপারে পূর্ণ জ্ঞান রাখেন, তার শরণাপন্ন হতেই হবে । আর ইমাম আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন এদের মধ্যে অন্যতম । প্রশ্ন জাগতে পারে তিনি যেহেতু এ পৃথিবীতে নেই, তাই তার কাছ থেকে কিভাবে আমরা জানবো? এর জবাব হলো, তিনি সবকিছু প্রতিষ্ঠিত করে ৩৪

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।