Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায 'হানাফী, মালিকী, শাফিয়ী বা হাম্বলী? এ প্রশ্নের জবাব দেওয়া সুকঠিন বটে। সুতরাং পথভ্রান্ত এসব মাজহাব বিরোধীরা সাধারণ মানুষের এই দুর্বলতাকে খুব সফলভাবে ব্যবহার করে যাচ্ছে। তাদের এসব প্রশ্বের ফলে সাধারণ ব্যক্তির মনে সন্দেহের জন্ম নেয়। এরপর এ বিভ্রান্তি ও সন্দেহের বেড়াজালে আবদ্ধ ব্যক্তি ক্রমে তাদের ভ্রষ্টতার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সে তখন তাকৃলিদ থেকে দূরে সরে যায়- অর্থাৎ সে আর মাজহাব মানে না। এই করুণ অবস্থা আজকাল দ্রুত সর্বত্র ছড়িয়ে পড়ছে। মানুষ মাজহাবের জরুরত ও তাকবলিদের হাকৃ্কীত কি তা আর বুঝতেই চায় না। তারা মনে করে কুরআন-হাদীসের অনুসরণ করছে- সঠিক পথে আছে, কিন্তু বাস্তবে যে বিরাট ক্ষতির মধ্যে পতিত হচ্ছে সে ব্যাপারে তারা মোটেই ওয়াকিফহাল নয়। একটা দৃষ্টান্ত তুলে ধরছি। এ থেকে পাঠকরা অনুধাবন করতে সক্ষম হবেন, ক্ষতির মাত্রা কী পরিমাণে যেয়ে পৌছেছে। মাওলানা সৈয়দ মাহমুদুল হাসান বলেন, একদা আমার এক পরিচিত যুবক এসে বললো, দয়া করে আমার মা-বাবার জন্য দু'আ করুন, তারা দ্বীন থেকে সরে পড়েছেন, তারা হানাফী হয়ে গেছেন! আমি তার কথায় অবাক হয়ে গেলাম। বললাম, কী বলছো, সঠিক রাস্তায় তো তারাই আছেন, তুমি না পথহারা হয়ে গেছ, লা-মাজহাবীদের ধোকায় পড়ে। উপর্যুক্ত ব্যাপারটি দ্বারা এটাই প্রমাণ হলো, লা-মাজহাবীরা দ্বীন সম্পর্কে অপরিপক্ক নতুন প্রজন্মের শিক্ষিত সমাজকে টার্গেট করে কাজ করছে । আর ইতোমধ্যে উন্মেখিত প্রশ্নদ্ধয়ের মাধ্যমে একদল লোক এই শতকে এসে অসংখ্য মানুষের মনে একটি ভ্রান্ত ধারণার জন্ম দেওয়ার প্রয়াস পাচ্ছে। আর এটা হলো, আপনি যদি হানাফী হয়ে থাকেন তাহলে আপনি আবু হানীফা রাহমাতুল্লাহি আলাইহির দ্বীনকে অনুসরণ করছেন! নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত দ্বীনকে নয়! কিন্ত এ কথাটি সম্পূর্ণরূপে কাল্পনিক, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। ইমাম আবু হানীফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিম নিজেরা কোন দ্বীন আবিষ্কার করেন নি। তারা বরং সর্বক্ষেত্রে এক ও একটি মাত্র দ্বীন- যে দ্বীন হযরত রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত ৩৩

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।