কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায দ্বিতীয় পরিচ্ছেদ হানাফী মাজহাব সম্পর্কে দুটি প্রশ্ন ও তার সঠিক জবাব কিতাবের শেষ অংশে আমরা হানাফী মাজহাব মুতাবিক নামাষের নিয়ম- কানুন নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ । ইতোমধ্যে মাজহাব করেছি। হানাফী মাজহাব মুতাবিক সুন্নাত পদ্ধতিতে নামায আদায় যে মূলত কুরআন-হাদীসের সঠিক অনুসরণ তা প্রমাণ করার ক্ষেত্রে আমরা এখানে নিয়ম-কানুনই শুধু তুলে ধরছি না- এসাথে প্রত্যেকটি নিয়মের পেছনে যেসব সহীহ হাদীস আছে সেগুলোও বর্ণনা করবো । আজকাল মানুষ আমল-ঈমানের ক্ষেত্রে ভীষণ দুর্বল থাকাসত্তবেও একশ্রেণীর স্বার্থান্বেষী মহল মাজহাব সম্পর্কে কিছু অহেতুক প্রশ্ন তুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। এসব প্রশ্রের মধ্যে দু'টি অত্যন্ত ক্ষতিকর বলে মনে করি। প্রশ্ন ১. এরা জিজ্ঞেস করে, “আপনি কি ইমাম আবু হানীফার অনুসারী না হযরত রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনের অনুসারী? যে কোন ব্যক্তি এ প্রশ্নের জবাবে বলতে বাধ্য: “আমি অবশ্যই হযরত রাসূলুল্লাহ সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনকে অনুসরণ করি” । উত্তর সঠিক হলেও প্রশ্নের মধ্যে যে লুকিয়ে আছে মাজহাব বিরোধী কটুক্তি তা আর বুঝিয়ে বলার দরকার নেই! জবাবকারীর পক্ষ থেকে সঠিক জবাব পাওয়ার পরই কিন্তু আরো ভীষণ বিভ্রান্তিকির দ্বিতীয় প্রশ্রটি তারা করে। প্রশ্ন ২. তারা পাল্টা জিজ্ঞেস করে: “আপনি নিজেকে তাহলে হানাফী বলে পরিচয় দেন কেন?” এখন, এই দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে গিয়ে যে কোন সাধারণ ব্যক্তি ভীষণ বিভ্রান্তিতে পড়ে যেতে বাধ্য । আর এঁসব লা-মাজহাবী গোষ্ঠির উপরোক্ত প্রশ্নবাণের উদ্দেশ্যও হলো মানুষকে বিভ্রান্ত করে নিজেদের মতবাদ প্রচার করা। মাজহাব কী এবং কেন, এ ব্যাপারে অন্তত ন্যনতম জ্ঞান ছাড়া কেন ৩
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।