Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায এ অবস্থার মূলে কাজ করছে তাদের অজ্ঞতা এবং এটা কোন মতেই মেনে নেওয়া যায় না। কুরআন ও হাদীস থেকে শরয়ী কোন আইন খুঁজে বের করা চাট্রিখানি কথা নয়। শরীয়তের বিরাট জ্ঞান ভাণ্ডার থেকে এ আইন সম্পর্কে বিভিন্ন মতামত, ব্যাখ্যা ইত্যাদি প্রথমে খুঁজে দেখতে হবে । উসুলে হাদীস এর উপর ভিত্তি করে হাদীসের আলোকে বর্ণিত আইনটির উপর গবেষণা চালাতে হবে । এছাড়া কুরআন-হাদীসের তথ্যের এতিহাসিক কারণ খুঁজে বের করে তা পরীক্ষা করতে হবে। মোটকথা, শরয়ী একটিমাত্র ফাতওয়াহ বা সিদ্ধান্ত গ্রহণের জন্য গভীর গবেষণা করা জরুরী। এই গবেষণার পূর্বশর্ত হচ্ছে ইসলামী আইন সূত্রের পূর্ণাঙ্গ জ্ঞান। সুতরাং যারা শরীয়ত ও মাজহাব নিয়ে ভিন্ন কোন মত লিখতে, বলতে ও প্রচার করতে ইচ্ছুক তাদের উচিত প্রথমে নিজের যোগ্যতার যাচাই করা । অন্যথায়, তাদের মত হবে অপূর্ণ, বিভ্রান্তিকর ও সার্বিকভাবে পুরো উম্মাহর জন্য ক্ষতিকর । তাকুলিদের উপর এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা এটাই বুঝতে পারলাম, ইজতিহাদী যোগ্যতা না থাকলে ইসলামী বিধান পালনে তাকৃলিদ একান্ত জরুরী । অন্যথায় শরীয়তের বিভিন্ন বিষয় সঠিকভাবে বুঝা ও পালন করা সম্ভব নয়। আর এটাও আশাকরি পরিষ্কার হয়েছে, চার মাজহাবের প্রতিটিই শরীয়তের ব্যাখ্যা । এর যে কোন একটি কেউ যদি অনুসরণ করে তাহলে তার জন্য তা যথেষ্ট। একই সঙ্গে একাধিক মাজহাব অনুসরণ গ্রহণযোগ্য নয়। আর মাজহাব অনুসরণ ছাড়া পথভ্রষ্টতার বিরাট আশঙ্কা আছে। যারা মাজহাব মানাকে কটুক্তি করে ও এ ব্যাপারে বিতর্কের প্রয়াস পায় তারা ভুল পথে আছেন। কারণ মাজহাব মানার অর্থ কোন মতেই কুরআন- হাদীস ছেড়ে দিয়ে “ইমামের অনুসরণ” নয়। বরং ইমাম কর্তৃক শরীয়তের একটি ব্যাখ্যার অনুসরণ, যা ইজতিহাদী যোগ্যতা ছাড়া সবার পক্ষে সম্ভব নয়। আশারাখি বিষয়টি স্পষ্ট হয়েছে যে, মানুষ যদি কোন বিশেষ মাজহাবের অনুসরণ না করে তাহলে পুরো উম্মাহর মধ্যে অরাজকতার সৃষ্টি হবে । মাজহাব মানা তাই “ওয়াজিব' হিসেবে সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে তার দ্বীন বুঝার তাওফিক দিন। আ-মিন। ২৯

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।