Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায করা হয়েছে। যে কেউকে চার মাজহাবের যে কোন একটিকে অনুসরণ করতে হবে। অন্যথায় পুরো উম্মার মধ্যে শরয়ী বিধান পালনে নিয়ম অরাজকতার সৃষ্টি হবে- যা অবশ্যই কারো কাম্য নয়। উপরোক্ত কারণসমূহের ফলে পরবর্তী ইমামরা কোন একটি মাত্র মাজহাব অনুসরণ ওয়াজিব বলে সিদ্ধান্ত পেশ করেছেন। যদি কেউ ইমাম আবু হানিফার মাজহাব পছন্দ করে তাহলে তাকে শরীয়তের প্রত্যেকটি ব্যাপারে এই মাজহাবের আইন-কানুন ও মতামত পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে চলতে হবে। এভাবে শাফিয়ী বা অন্য কোন মাজহাব যদি কেউ পছন্দ করে তাহলে তার জন্য সেটা পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে। মাজহাবের ক্ষেত্রে সুবিধা হলো কোন ব্যক্তি যে কোন একটি অনুসরণ করতে পারে। কিন্ত কোন একটির উপর বিশ্বাস স্থাপনের পর অন্য আরেকটির আইন-কানুন ও সিদ্ধান্তকে মানা তার জন্য আর সঠিক হবে না। এখানে একথা আবারো পরিষ্কার হওয়া দরকার যে, উপরোক্ত সিদ্ধান্ত ইজতিহাদের যোগ্যতাসম্পন্ন আলীমের জন্য প্রযোজ্য নয়। কারণ কোন মুজতাহিদকে বিশেষ কোন মাজহাব অনুসরণের প্রয়োজন পড়ে না- যদিও অনুসরণ করায় কোন ক্ষতি নেই। একজন মুজতাহিদ শরীয়তের যে কোন মাসআলায় কুরআন- হাদীস থেকে সমাধান খুঁজে বের করার যোগ্যতা রাখেন। আরেকটি বিষয় এখানে তুলে ধরছি। বিষয়টি দিন দিন যেন প্রকট হচ্ছে, তাহলো কিছু আধুনিক শিক্ষিত লোকের আবির্ভীব ঘটছে যারা ইসলামের সঠিক জ্ঞান না রেখেও শরীয়ত এবং মাজহাবের সঙ্গে সাংঘর্ষিক মতামত অহরহ মিডিয়া ও অন্যান্যভাবে প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করে চলেছেন। এরা 'যুক্তিনির্ভর ইজতিহাদী” বক্তব্য উপস্থান করে থাকেন- যা তাদের পক্ষে পেশ করা আদৌ শরীয়তসম্মত নয়। এদের অধিকাংশ আরবী ভাষার গভীর জ্ঞান রাখেন না, অন্য ভাষায় অনুদিত সংকলন থেকে জ্ঞানার্জন করে তাদের ব্যক্তিগত মতামত পেশ করে যাচ্ছেন। অথচ শুধুমাত্র আরবীর জ্ঞানই এরূপ মন্তব্যের জন্য যথেষ্ট নয়। ইসলামী বিভিন্ন বিষয় ও জ্ঞান-বিজ্ঞানের উপর গভীর অধ্যয়ন ছাড়া ইজতিহাদের সমপর্যায়ের কোন মন্তব্য অগ্রহণযোগ্য । এদের স্পর্ধা এ পর্যন্ত বেড়ে গেছে যে, তারা আগের যুগের ইমাম ও মুজতাহিদদের সম্পর্কে কঠোর সমালোচনা ও কটুক্তি করতেও দ্বিধা করেন না! ৯২০

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।