Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায শরীয়তের মূল দুটি সুত্র কুরআন ও হাদীসকে মুসলিম ব্যাখ্যাতারা কখনও নিজেদের ইচ্ছা পূরণের উদ্দেশ্য বানান নি। ব্যক্তিগত সুবিধার্তে তারা কখনও শরীয়তের আইনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালান নি। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল শরীয়তের হাক্িকাতকে সবার জন্য উন্মুক্ত ও সহজ করা। এখন, কোন অযোগ্য ব্যক্তি যদি শরীয়তের কোন বিষয়ে মত প্রকাশে পূর্ণ স্বাধীনতা লাভ করে তাহলে সে অবশ্যই নিজের ইচ্ছার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন মত থেকে একটিকে বেছে নেবে। কিন্তু এরূপ করা হবে কুরআন শরীফের নির্দেশের বিরোধিতা । কারণ আল্লাহ পাক বার বার বলছেন, তোমরা ইচ্ছার উপর নির্ভর করে চলো না। এক দু'টো দৃষ্টান্ত তুলে ধরছি। তাতে বিষয়টা স্পষ্ট হয়ে ওঠবে। অংশ থেকে যদি রক্ত ফোটা ধরে ঝরে পড়ে তাহলে ওষু নষ্ট হয়ে যায়। অপরদিকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মত হলো, রক্তঝরা দ্বারা ওযু নষ্ট হয় না। এছাড়া ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, পুরুষ যদি ওযু অবস্থায় মহিলাকে স্পর্শ করে তাহলে তার ওষু নষ্ট হয়ে যায়। কিন্তু লোকটির ওযু নষ্ট হবে না। এখন ভেবে দেখুন "পিক এন্ড মিস্ক' এর পরিণতি কি হতে পারে? একজন সাধারণ ব্যক্তি মনে করবে যেহেতু প্রত্যেকটি মতই সঠিক তাই এ ক্ষেত্রে সুযোগ মতো উভয় ইমামকে অনুসরণ করা যায়। যেমন, ওযু অবস্থায় মহিলাকে স্পর্শ করার ক্ষেত্রে সে হানাফী মতের অনুসরণ করলো । সুতরাং তার ওযু নষ্ট হলো না। আর অপরদিকে, রক্তঝরার ক্ষেত্রে সে শীফিঈ মতের অনুসরণ করলো । এ ক্ষেত্রেও ওযু নষ্ট হলো না! । এতে প্রমাণ হলো উভয় অবস্থার মুখোমুখি হওয়া সত্বেও তার ওষু নষ্ট হয় না । অথচ উভয় মতামতের মধ্যে ওযু নষ্ট হওয়ার ব্যাপারটি পরিষ্কার- তাই চালাকি করে লোকটি ওযু নষ্ট হওয়া থেকে নিজেকে বাচিয়ে দিল! কিন্তু আসলে উভয় ক্ষেত্রেই তো তার ওযু নষ্ট হওয়ার কথা । কারণ উভয় ইমাম ওযু নষ্ট হওয়ার কথা বলেছেন। এক ক্ষেত্রে এক ইমাম আর অপর ক্ষেত্রে আরেকজনের সিদ্ধান্ত গ্রহণ করে সে অপবিত্র হয়েও পবিত্র থেকে যাওয়ার দাবী করে বসলো! অর্থাৎ ষ্৬

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।