কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায এরূপ হাত উত্তোলন করেন নি। এখন যে কোন ব্যাখ্যাদাতাকে উভয় বর্ণনা সঠিক হিসেবে মেনে নিয়েও যে কোন একটির উপর অগ্রাধিকার দিতে হবে । তারা এ ব্যাপারে অবশ্য বিভিন্ন অভিমতও পেশ করতে পারেন। সুতরাং মতানৈক্য সৃষ্টি হওয়া স্বাভাবিক। কিন্তু এর অর্থ এ নয় যে, এই মতানৈক্য মৌলিক- বরং উভয় মতের যে কোন একটিকে বাধ্য হয়ে গ্রহণ করতে যেয়ে এই মতানৈক্য । ৩. পবিত্র কুরআন-হাদীসে এমন অনেক বিষয় আছে, যার সুস্পষ্ট কোন সমাধান ও ব্যাখ্যা উল্লেখ নেই। এরকম বিষয়ে সমাধান বের করার পদ্ধতি হলো দু'টি: হয় অন্য আরেকেটি বিষয়ের সঙ্গে তুলনা করা, না হয় বিভিন্ন গ্রহণযোগ্য সূত্র থেকে দৃষ্টান্ত বের করে সমাধান করা । এখানেও বিজ্ঞ ইমামগণকে সঠিক সমাধান খুঁজতে যেয়ে ভিন্ন ধরনের পথ অবলম্বন করতে হয়েছে । উপরোক্ত কারণসমূহের ফলে বিভিন্ন মাজহাবের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতানৈক্যের সৃষ্টি হয়েছে। এসব তারতম্য কিন্ত কোন মতেই শরীয়তের মধ্যে বেজাল বা এ ধরনের কিছু আছে বলে প্রমাণ করে না। আসলে এগুলো হলো শরীয়তের মধ্যে জটিলতা বর্জনের মৌলিক সুত্র। অন্যকথায় মুল সূত্র কুরআন- হাদীস থেকে শরীয়তের বিভিন্ন মাসআলা স্থান-কাল-পাত্র মুতাবিক সমাধানের একটি পন্থা কিয়ামত পর্য উন্মুক্ত থাকবে । পরবতী প্রশ্ব হবে: “একজন মানুষ এসব ভিন্ন মাজহাবের কোন্টিকে অনুসরণ করবে?” এ প্রশ্নের জবাব অত্যন্ত সহজ । চারটি মাজহাবই শরীয়তের সঠিক গন্থাবলম্বনে ব্রত ছিল এবং আছে- এবং প্রতিটিই সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য । এই চারটি সুপ্রতিষ্ঠিত মাজহাবের যেটির প্রতি সে বেশী বিশ্বীস ও আস্থা রাখে সেটি অনুসরণ করতে পারে; এতে তার ক্ষতির কারণ নেই। যদিও অনেক প্রসিদ্ধ ইমাম ইজতিহাদের যোগ্যতাসম্পন্ন ছিলেন ও তা করেছেন কিন্ত এদের মধ্যে চারজন ইমাম ছিলেন যাদের ইজতিহাদ ছিল সর্বাপেক্ষা উন্নতমানের, গ্রহণযোগ্য, মূল্যবান ও পরিপূর্ণ। তাদের মতো আর কেউ শরীয়তের প্রতিটি ক্ষেত্রে এরকম ইজতিহাদী গবেষণা করতে পারেন নি। এই চার প্রসিদ্ধ ইমাম হলেন হযরত আবু হানীফা, হযরত মালিক, হযরত শাফিঈ, হযরত আহমাদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিম। বর্তমান স২৩
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।