Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায ইদ্দত সম্পর্কে বলতে পারি। পবিব্র কুরআন শরীফে এ ব্যাপারে নাজিল ৫৫৯৫ চুর 5 2৫৫25 2 14515 হয়েছে: ০ 554১৩৫৮৫৮১০ ০৮০০৬০১০৬০ -“এবং তালাকপ্রাপ্তা মহিলারা [আবার অন্য পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে! তিনটি পর্যন্ত “কুরু” অপেক্ষা করবে” [২:২২৮]। উক্ত “কুরু” (55) শব্দটির দু'টি ভিন্ন অর্থ আছে। তাহলো মহিলাদের 'মাসিক হওয়ার কাল' ও “পবিত্র হওয়ার কাল" [তুহর]। আয়াতে উভয় অর্থ গ্রহণযোগ্য এবং প্রত্যেকটির আলাদা ব্যাখ্যাও আছে। এখন প্রশ্ন হলো ব্যাখ্যাদাতাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আয়াতে কোন্‌ অর্থটি উদ্দেশ্য করা হয়েছে। আর এ সিদ্ধান্তে ব্যাখ্যাদাতাদের বা ইমামদের মধ্যে পার্থক্য থাকাটাও স্বাভাবিক- কারণ, উভয় অর্থই গ্রহণযোগ্য ৷ সুতরাং ইমাম শাফিঈ যে অর্থ গ্রহণ করেছেন তাহলো, “পবিত্র হওয়ার কাল”, কিন্তু ইমাম আবু হানীফা যে অর্থ গ্রহণ করেছেন তাহলো, “মাসিক বা হায়েজের কাল'। এটা মনে রাখা দরকার যে, উভয় ইমামের ব্যাখ্যাই গ্রহণযোগ্য- এক্ষেত্রে কারোর ব্যক্তিগত অভিমত অপরের তুলনায় শ্রেষ্ঠ বলা বা মনে করার কোন অবকাশ নেই । উপরুঁক্ত আলোচনা থেকে ইমামদের মধ্যে ভিন্নমত ও সে অনুযায়ী ভিন্ন মাজহাবের উৎপত্তির একটি কারণ সুস্পষ্ট হয়ে ওঠলো। এছাড়া আরোও কারণ আছে। ২. কোন কোন সময় একইভাবে হাদীস শরীফের ক্ষেত্রেও একই ব্যাপারে দু'টি হাদীস খুঁজে পাওয়া যায়- যার উভয়টিই গ্রহণযোগ্য হতে পারে। এক্ষেত্রেও ইমাম তার জ্ঞান ও প্রজ্ঞার উপর নির্ভর করে দু'টির যে কোন একটি গ্রহণ করতে বাধ্য । অবশ্য এর অর্থ এই নয় যে, যেটি তিনি গ্রহণ করেন নি, তা সঠিক নয় বা অগ্রহণযোগ্য। আসলে উভয়টি একই সঙ্গে গ্রহণ করা অসম্ভব, তাই এ অবস্থার সৃঠি। একটি দৃষ্টান্ত দ্বারা ব্যাপারটি পরিষ্কার হয়ে ওঠবে। নামাযের মধ্যে রুকুতে যাওয়ার আগে দু'টি পদ্ধতি দু'টি ভিন্ন হাদীসে পাওয়া যায়। প্রথমটি হলো নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাওয়ার পূর্বে দু'হাত কাধ পর্যস্ত উত্তোলন করেছেন। দ্বিতীয়টি হলো তিনি ২

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।