কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায সুন্নাহ । এই ইমাম একটি বিশেষ পদ্ধতিতে শরীয়তের অনুসরণকারীদের জন্য তার ব্যাখ্যাত আইন-কানুন বিন্যস্ত করেছেন। সুতরাং যে কেউ কোন একটি মাজহাব অনুসরণ করে সে বাস্তবে কুরআন-সুন্নাহকেই সঠিকভাবে অনুসরণ করে; আর এ অনুসরণের কারণ হলো সে নিজে অপারগ থাকায় উক্ত মাজহাবের ইমামকে সে সর্বাপেক্ষা বেশী হকৃু ও শরয়ী ব্যাপারে অভিজ্ঞ হিসেবে মনে করে । এক কথায়, সে তার তাকৃলিদ করে। এখন প্রশ্ন জাগে- তাহলে, ফিকহ বা মাজহাবের মধ্যে ব্যবধান কেন? একই দ্বীনে একাধিক মাজহাব হওয়ারই বা কারণ কি? এর আসল কারণ হচ্ছে কিছু কিছু ব্যাপারে কুরআন ও সুনাহর বিভিন্ন বিধানের ক্ষেত্রে একাধিক ব্যাখ্যা করা হয়েছে যার প্রত্যেকটিই সঠিক হিসেবে সবাই মেনে নিয়েছেন। কারণ, প্রত্যেক ইমামের ব্যাখ্যাই প্রমাণ ও যুক্তির নিরিখে গ্রহণযোগ্য হয়েছে। ব্যাপারটি আরো বুঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে, কুরআন শরীফে বর্ণিত শরয়ী বিষয়াদি মূলত দু'ধরনের । প্রথমত কিছু বিষয় আছে যা সুস্পষ্ট ভাষায় কুরআনে বর্ণিত হয়েছে যার ব্যাখ্যা শুধুমাত্র একটিই হতে পারে; অন্য কোন ব্যাখ্যার অবকাশ নেই। দৃষ্টান্ত হলো, নামায, রোজা, হজ্জ ও যাকাত আদায়ের ফরয হওয়ার ব্যাপারটি । এছাড়া শুকরের মাংশ ভক্ষণ ও জিনা হারাম হওয়ার ক্ষেত্রে কুরআন শরীফে এমন সুস্পষ্ট নির্দেশ এসেছে যে, এর একটি মাত্রই ব্যাখ্যা সম্ভব- অর্থাৎ উপরে বর্ণিত উপায়ে তা ফরজ কিংবা হারাম। এসব ক্ষেত্রে ইসলামের ইতিহাসের মধ্যে কোন কালেই কোন ধরনের মাতনৈক্যের সৃষ্টি হয় নি। সকল মাজহাবের ইমাম এসব ক্ষেত্রে সম্পূর্ণ একমত । সুতরাং এগুলোর উপর ইজতিহাদ কিংবা তাকুলিদেরও প্রয়োজন নেই। এছাড়া যারা কুরআন-সুন্নাহ পাঠ করে এসব আইন বুঝতে সক্ষম তাদের জন্য কোন বিজ্ঞ আলীমের শরণাপণ্র হওয়ারও দরকার নেই। দ্বিতীয়ত কুরআন ও সুনায় এমন কিছু নির্দেশনা বা আইন-কানুন লিপিবদ্ধ আছে যার সঠিক ব্যাখ্যা সাধারণভাবে দেওয়া কঠিন। এগুলোর ব্যাখ্যা নিম্নরূপ: ১. ইসলামের মূল সূত্র অর্থাৎ কুরআন ও হাদীস শরীফে যেসব শব্দ- ব্যবহার হয়েছে তার একাধিক ব্যাখ্যা আছে। দৃষ্টাত্তস্বরূপ আমরা মহিলাদের ২১
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.