Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায প্রশ্ন করে এবং আলীমের প্রদত্ত সিদ্ধান্ত অনুযায়ী সে আমল করে তাহলে, কিভাবে একে "শিরক' বলা যাবে এ কথার উপর ভিত্তি করে যে, লোকটি একজন মানুষের সিদ্ধান্ত অনুসারে আমল করেছে? অবশ্যই এরূপ মন্তব্য হবে অবাস্তর ৷ বাস্তবে প্রশ্নকারী কোন মতেই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য ত্যাগ করে নি। আসলে তো সে এই আনুগত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। কিন্তু, সে নিজে শরীয়তের ব্যাপারে জ্ঞাত না থাকায় যেব্যক্তি এ ব্যাপারে অভিজ্ঞ তার শরনাপণ হয়েছে। তার উদ্দেশ্য তো আল্লাহকে সঠিকভাবে মানা । মুফতি বা আলীমের অনুরসণ তার উদ্দেশ্য নয়, বরং একজন সঠিক ব্যাখ্যাতা হিসেবে তার মত মেনে নিয়েছে মাত্র। সুতরাং কোন্‌ যুক্তিতে এরূপ জিজ্ঞেস করে জেনে নেওয়াকে “শরক' বলা যাবে? তাই এটা স্পষ্ট যে, তাকুলিদ একটি অবশ্যকর্তব্য বিষয়। কারণ তাকৃলিদের অর্থ হলো: এক ব্যক্তি যে নিজে কুরআন ও সুন্নাহ সঠিকভবে বুঝার ক্ষমতা রাখে না, সে কোন বিজ্ঞ আলীমের শরণাপণ্র হয়, যাকে প্রায়শই “ইমাম' বা নেতা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে; এবং সে এই ইমামের মতানুসারে শরয়ী ব্যাপারে আমল করে। সন্ধানী ব্যক্তি কখনো সেই ইমামের অনুসরণকে উদ্দেশ্য মনে করে না বরং শররী ব্যাপারে তার সঠিক সিদ্ধান্ত হওয়াই হলো আল্লাহকে খুশী ও রাজী করার একমাত্র উপায়। এরূপ সন্ধান ও বিনা প্রশ্নে ইমামের সিদ্ধান্তকে মানা ও পালন করার নামই হলো তাকৃলিদ । সুতরাং কোন্‌ যুক্তিতে জরুরী এই তাকৃলিদকে 'শিরক' বলা যায়? ও ব্যাখ্যানুসারে। এভাবে সংাহক ইমামের ব্যাখ্যানুসারে সংগ্রহিত শরয়ী আইন-কানুনকেই বলে এই ইমামের “মাজহাব' বা “ফিক্হ'। সুতরাং একজন ইমামের “ফিক্হ' বা "মাজহাব" শরীয়ত বহির্ভূত কিছু নয়। বাস্তবে, তা হলো একজন বিশেষজ্ঞ ইমাম কর্তৃক শরীয়তের একটি বিশেষ ব্যাখ্যা মাত্র এবং একটি শরয়ী সংগ্রহ যার সূত্র হচ্ছে কুরআন ও *২০

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।