Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায মুজতাহিদীনের পরে আজ পর্যন্ত সমপর্যায়ের কোন মুজতাহিদ এবং বিশেষ করে মুজতাহিদ মতলকের জন্ম মুসলিম উম্মায় হয় নি। অথচ এরূপ পূর্ণ- জ্ঞানসম্পন্ন ব্যক্তি ছাড়া ইজতিহাদ" সম্ভব নয়। সুতরাং ইজতিহাদের স্বপ্ন যারা দেখছেন তারা মূলত কল্পনার জগতে বাস করছেন বলেই মনে হয়। আল্লাহ পাক তাদের তথাকথিত ইজতিহাদ" থেকে আমাদেরকে রক্ষা করুন। শরীয়তের ক্ষেত্রে তাকৃলিদের গুরুত্ব : একটি প্রশ্ন ও এর উত্তর এখন তাকৃলিদের ব্যাপারে একটি প্রশ্ন ও এর উত্তর তুলে ধরছি। উত্তরদাতা সুখ্যাত ইসলামী গবেষক ও চিন্তাবিদ পাকিস্তানের সুর্িম কোর্টের জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম। প্রশ্নঃ কেউ কেউ বলেন, তাকুলিদ [কোন বিশেষ ইমামের মাজহাবকে অনুসরণ] শরীয়তে না-জায়েয। তারা এ ব্যাপারে অনড় যে, কোন মুসলমানকে একমাত্র কুরআন-সুন্নাহ ছাড়া আর কিছুই অনুসরণ করতে নেই। তারা এও বলেন, শরীয়তের ব্যাপারে কোন বিশেষ ইমামের অনুসরণ “শিরক' পর্যায়ের দোষণীয় কাজ। তারা মনে করেন, হানাফী, মালিকী, শাফিঈ ও হাম্বলী মাজহাব নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের দু'শ বছর পর প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এসব মাজহাব নতুন সৃষ্টি বা বিদআত ছাড়া আর কিছুই নয়। কেউ কেউ বলেন, সাধারণ মুসলমানদের জন্য উচিত সরাসরি কুরআন-সুন্নাহ থেকে শরীয়তের দিক-নির্দেশনা গ্রহণ করা এবং এ ক্ষেত্রে কোন ইমামকে অনুসরণ মোটেই গ্রহণযোগ্য নয়। অনুগ্রহ করে বুঝিয়ে বলুন, এসব কথা কতটুকু সঠিক? মুফতি তাৰ উসমানী কর্তৃক [সংক্ষেপিত] উত্তর এরূপ ধারণা জন্ম নিয়েছে একটি জটিল-কঠিন বিষয় সঠিকভাবে না বুঝা বা ভুলবুঝাবুঝির কারণে । এ ব্যাপারে পুরো ব্যাখ্যা দিতে গেলে একটি বড় লেখার প্রয়োজন। তবে আমরা স্ক্ষপ্তাকারে মৌলিক কিছু ব্যাখ্যা তুলে ধরছি। এটা সত্য যে, মৌলিকভাবে আমরা একমাত্র আল্লাহ পাঁককেই মানি । আমরা তাকে ছাড়া অন্য কারো নির্দেশ মেনে চালি না। এটা তাওহিদের যৌক্তিক প্রয়োজনও বটে । কিন্তু বাস্তবে আমাদেরকে আন্নাহর রাসূল সাল্লাল্লাহু ৯০

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।