Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায -“হাদীস হলো দ্বীনের অন্তর্ভৃক্ত। সুতরাং তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে দ্বীন শিক্ষা করছো |” (শামায়িলে তিরমিযী) উক্ত বর্ণনায় দ্বীন শিক্ষা ও অনুসরণের ক্ষেত্রে নির্ভরযোগ্য উস্তাদ সাব্যস্ত করা জরুরী, এ কথাটি স্পষ্টভাবে উন্নেখিত হয়েছে। তাকৃলিদ না করার পরিণতি মানবজীবনের প্রাত্যহিক কাজে-কর্মে তাকুলিদ যে একান্ত অবশ্যক তা আমরা ইতোমধ্যে যুক্তি দ্বারা প্রমাণ করেছি। ইসলামী শরীয়তেও যে তা জরুরী কুরআন শরীফের নির্দেশ ও হাদীস শরীফ দ্বারা প্রমাণিত হয়েছে। এবার একটু ভেবে দেখা যাক, তাকৃলিদ না মানার পরিণতি কি হতে পারে। আধুনিক যুগে এসে মানুষ কতটুকু ধার্মিক তা পাঠকরা সহজেই অনুমান করতে পারছেন। এ যুগের মানুষের মধ্যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহকে সঠিকভাবে অনুসরণের ভীষণ দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। এর ফলে মানুষের জীবন স্বার্থপরতা, দুর্নীতিপরায়ণতা, অতিলালসা, মিথ্যাচার এবং সঠিক পদ্ধতির উপর প্রতিষ্ঠিত মহান উলামাকে মেনে নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ ইত্যাদি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছে। মানুষ দ্বীনকে নিজের ইচ্ছেমাফিক ব্যবহার ও পালনের প্রতি ঝুঁকে পড়ছে। সুতরাং তাকুলিদে শাখসীকে উপেক্ষার ফলে দ্বীনের বিরাট ক্ষতি হবে- একথা এখন দিবালোকের মতো সত্য। তাকুলিদে শাখসীর প্রতি অনীহার একটি বড় ধ্বংসাত্বক কুফল হলো তথাকথিত স্বঘোষিত “মুজতাহিদদের' আবির্ভাব । কেউ সমপর্যায়ের হয়ে গেছেন এবং তাকুলিদ করা তাদের জন্য জরুরী নয়- তারা সঠিকভাবে বের করতে সক্ষম! উপর্যুক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে, আজকাল কিছু দলভুক্ত ব্যক্তিবর্গ দাবী করে যাচ্ছেন যে, এ যুগেও ইজতিহাদ করা ও মুজতাহিদ হওয়া সম্ভব বা দরকার । কিন্তু বাস্তবে ইতিহাস স্বাক্ষ্য দিচ্ছে, চারটি মাজহাবই আমাদের জন্য দ্বীন পালনে যথেষ্ট । পঞ্চম আরেকটি মাজহাবের আদৌ প্রয়োজন নেই। আসলে এরূপ কোন নতুন মাজহাব সৃষ্টিও সম্ভব নয়। এছাড়া আইম্মায়ে ৯৭.

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।