কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ ও নামায নেতা হিসেবে । আমরা তার কাছে একব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করলাম যিনি মৃত্যুকালে [উত্তরাধিকার হিসেবে] এক মেয়ে ও এক বোন রেখে যান। তিনি সিদ্ধান্ত দেন যে, অর্ধেক সম্পদ মেয়ের হবে ও বাকী অর্ধেক বোনের |” [সহীহ বুখারী : ৬২৩৭] উল্লেখ্য উপযুক্ত হাদীসটির বর্ণনাকাল হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশী । সুতরাং গুরুতৃপূর্ণ এ হাদীসটি থেকে কিছু ব্যাপার ব্যাখ্যা করা যায়। ১. তাকুলিদের আমল নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ই হয়েছে। প্রশ্বকারী (হাদীসের বর্ণনানুযায়ী) হযরত মু'আজ ইবনে জাবাল রাদিআল্লাহু আনহু এর সিদ্ধান্তকে প্রমাণ ছাড়াই মেনে নিয়েছেন বা এর বিরুদ্ধে কোন পাল্টা প্রশ্ন করেন নি। তিনি হযরত মু'আজ ইবনে জাবাল রাদিআল্লাহু আনহুর ব্যক্তিগত অবস্থান, সম্মান, বুদ্ধিমত্তা ইত্যাদির উপর গুরুত্ব দিয়ে তার দেওয়া ফাতওয়া বিনাবাক্যে মেনে নিয়েছেন । ২. স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মু'আজ ইবনে জাবাল রাদিআল্লাহু আনহু এর ফাতাওয়াকে অগ্রাহ্য করেন নি। এছাড়া যারা তাকে অনুসরণ করেছেন তাদের সমালোচনাও করেন নি। ৩. হাদীসটি (৯৪ ১৮০) তাকুলিদে শীখসী' [ইসলামী আইনের ক্ষেত্রে কোন বিশেষ ব্যক্তির অনুসরণ] এর প্রমাণ হিসেবেও যথেষ্ট । হযরত মু'আজ ইবনে জাবাল রাদিআল্লাহু আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামনী মুসলমানদের প্রতি দ্বীনের ব্যাপারে সঠিক উপদেশ দেওয়ার জন্য প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছিলেন। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, ইয়ামনবাসীদেরকে দ্বীনের ক্ষেত্রে হযরত জাবাল রাদ্বিআল্লাহু আনহুর সিদ্ধান্তকে মেনে নিতে অনুমতি দিয়েছিলেন, তা-ও সুস্পষ্ট। দ্বীন পালনে ইমাম ও উস্তাদ কে হতে পারেন এ ব্যাপারে মুহাম্মদ ইবনে সিরীন রাহমাতুল্লাহি আলাইহি বলেন: +-১৯১০৯১৯৬০-০১০৮১৬০৯১৯-৭১০
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।