কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ ও নামায ১২. আভিধানিক ও পারিভাষিক অর্থ সম্পর্কে পূর্ণ জ্ঞান। ১৩. প্রাচীন আরবী সাহিত্যের পূর্ণাঙ্গ জ্ঞান । ১৪. আধ্যাত্িক ও বাহ্যিক দিক দিয়ে মুত্তাকী, পরহেজগার, ইবাদতগুজার, খোদাভীরুতা ইত্যাদি উত্তম গুণের অধিকারী হতে হবে। এখন, আমাদেরকে ভাবতে হবে- বর্তমান এই চরম বিভ্রান্তির যুগে তাকৃলিদের গুরুত্ব আরো কতো বেশী। এ যুগের অধিকাংশ মানুষ ইসলামী শরীয়ত সম্পর্কে সঠিক জ্ঞান খুব অল্পই রাখেন। সুতরাং তাকৃলিদ ব্যাতীত শরীয়তের অনেক মৌলিক বিষয়ও তাদের পক্ষে সঠিকভাবে অনুসরণ মোটেই সম্ভব নয়। অথচ যে যুগে অধিকাংশ মানুষ ইসলামী শরীয়তের ব্যাপারে অনেকটা ওয়াকিফহাল ছিলেন সে যুগেও সবাই তাকৃলিদ করে গেছেন। এর প্রমাণ আমরা পরবর্তীতে উপস্থাপন করবো । তাকুলিদ মানে কোন একটি মাজহাব মেনে নেওয়া- আর আগের যুগের অসাধারণ জ্ঞানসম্পন্ন মহাত্মনরা পর্যন্ত কোন না কোন মাজহাবপন্থী ছিলেন। মূলত তাকুলিদ ছাড়া শরীয়তের বিভিন্ন ব্যাপার সঠিকভাবে বুঝা ও সে অনুপাতে পালন বা আমল করা একমাত্র ইজতিহাদ" করার ক্ষমতাসম্পন্ন হওয়া ছাড়া উপায় নেই। অথচ অতীতে মুজতাহিদ পর্যায়ের অনেক মহাত্মন তাকৃলিদ করে গেছেন- তারা কোন না কোন ইমামের অনুসরণ করেছেন বলে অনেক প্রমাণ আছে। আমরা ইতোমধ্যে যুক্তির নিরিখে তাকুলিদের গুরুত্ব বর্ণনা করেছি। দৈনন্দিন জীবনে তাকৃলিদ ছাড়া আদৌ কেউ সুষ্ঠুভাবে জীবন-যাপন করতে পারবেন না। একই কথা দ্বীন পালনের ক্ষেত্রেও সত্য । আর এই সত্যটি পবিত্র কুরআন-হাদীস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। পবিত্র কুরআন শরীফে এ ব্যাপারে কয়েকটি আয়াত আছে। এর মধ্যে দু'টি আয়াত তুলে ধরছি যা মুফাসসিরীনে কিরাম তাকুলিদের প্রমাণ হিসাবে সাব্যস্ত করেছেন। আল্লাহ তা'আলা সূরা নাহল এবং সূরা আশ্বিয়ায় ইরশাদ করেন: রর ১:৫৫ রা ৫4251905৬
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।