কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায আজকের যুগে কেউ যদি ইজতিহাদের আশা পোষণ করেন তাহলে তার মধ্যে নিয়োক্ত প্রত্যেকটি বিষয়ের উপর পূর্ণ জ্ঞান থাকতে হবে। ইজতিহাদ কয়েকজন মিলে সম্ভব নয়। মুজতাহিদ একজনকেই হতে হয়। ব্যাপারটি বুঝার জন্য একটি উদাহরণ দেওয়া যায়। একটি গাধার মধ্যে অন্তত বিশটি বকরির সমপরিমাণ শক্তি বিদ্যমান। এখন এ গাধাটি যে পরিমাণ বোঝা বহন করতে সক্ষম, সে পরিমাণ বোঝা সকল বকরি মিলে বহন করতে সক্ষম হবে কি? কখনো নয়। যা হোক, ইজতিহাদের যোগ্যতা অর্জনের শর্তাবলী উল্লেখ করছি। ১. শরয়ী বিধি-বিধান সংক্রান্ত কুরআন শরীফের সকল আয়াত ও সনদসহ সকল হাদীস মুখস্ত থাকতে হবে । ২. পবিত্র কুরআনের আয়াত নাজিলের সময়, প্রেক্ষাপট, কারণ, উপলক্ষ ইত্যাদি সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে। ৩. কোন্ হাদীস কোন্ সময়, কোন্ প্রেক্ষাপট, উপলক্ষ এবং কারণে বর্ণিত হয়েছে সে সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। ৪. হাদীস বর্ণনাকারীদের জীবন ও কর্মের পূর্ণ ইতিহাস জানতে হবে । ৫. কুনআন শরীফের কোন্ আয়াত অপর আরেক আয়াত দ্বারা রহিত হয়েছে এবং তার কারণ কি- তা-ও জানতে হবে। ৬. কোন্ হাদীস কোন্ কারণে অপর হাদীস দ্বারা রহিত হয়েছে তার উপর পূর্ণ জ্ঞান থাকতে হবে। ৭. কুরআন শরীফের একাধিক আয়াতের মধ্যে বৈপরিত্য দেখা দিলে তার সমাধান কিভাবে সম্ভব সে সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে। ৮. হাদীস শরীফে অনুরূপ বৈপরিত্য দেখা দিলে তার সমাধান কিভাবে হবে তার উপর সঠিক পূর্ণ জ্ঞান থাকতে হবে । ৯. উসুলে তাফসীর ও উসুলে হাদীসের উপর গভীর অধ্যয়ন ও জ্ঞান থাকতে হবে। ১০. মুজতাহিদ মতলক তথা চার ইমামের গবেষণার উপর গভীর জ্ঞান রাখতে হবে। ১১. আরবী ভাষার উপর ব্যাকরণসহ অর্থাৎ সরফ, নাহু, বালাগাত, মানতিক ইত্যাদির পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। ১৩
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।