Mazhab And Namaz [ Bangla] New
/ ৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন-হাদীসের আলোকে মাজহাবের গুরুত্ব ও নামায উলামায়ে কিরাম বলেছেন, শরীয়তের প্রায় ২০ লক্ষাধিক মাসাঈল মূলত আইম্মায়ে মুজতাহিদীন অর্থাৎ মাজহাবের চার মহাত্সন ইমাম কুরআন ও হাদীস চয়ন করে গবেষণা করে গেছেন। এর মধ্যে ১০ ভাগের ১ ভাগ মাসাঈল “উযুব বিষ-যাত' এর অন্তর্ভক্ত। বাকী ৯ অংশই “উযুব বিল-গ্াইর' এর অন্তর্ভূক্ত। পরবর্তীতে আমরা মুজতাহিদ হওয়ার শর্তাবলীর একটি তালিকা উল্লেখ করছি। পাঠকরা অনুধাবন করতে পারবেন, কেন আজকের যুগে ইজতিহাদের যোগ্য কোন আলিম নেই। এমনকি আগের যুগের প্রসিদ্ধ মহাত্মন ইসলামী চিন্তাবিদরা যোগ্যতাসম্পন্ন হওয়া সত্তেও তাকৃলিদ করেছেন। নীচে প্রসিদ্ধ ক'জন মহাত্মনের নাম উল্লেখ করছি। ইমাম আবু জাফর তাহাবী (হানাফী), ইমাম ফখরুদ্দীন রাজী (শাফিঈ), ইমাম আবু হামিদ গায্যালী (শাফিঈ), ইমাম ইবনে আবদুল বার (মালিকী), ইমাম আবু যাকারিয়া নববী (শাফিঈ), ইমাম আবু বকর জাস্সাস (হানাফী), ইমাম ইবনে হুমাম (হানাফী), ইমাম আবু ইসহাক শাতিবী (মালিকী), ইমাম ইবনে হাজার আসকালানী (শাফিঈ), ইমাম আবুল আব্বাস কুরতুবী (মালিকী), ইমাম বদরুদ্দীন আইনী (হানাফী), ইমাম জালালুদ্দীন সুযৃতী (শাফিঈ), ইমাম ইবনে আবিদীন হোনাফী) রাহমাতুল্লাহি আলাইহিম। এছাড়া সিহা সিত্তার হাদীস সংকলক মহাত্ন মুহাদ্দীসিনে কিরাম অর্থাৎ ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিযী, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ ও ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহিম তাকৃলিদ করেছেন। অনুরূপ অন্যান্য হাদীস সংকলক মুহাদ্দীসিনে কিরামও তাকুলিদ করে গেছেন। ইজতিহাদের যোগ্য কারা? আমাদের মহাত্মন চার ইমাম তথা ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাহামাতুল্নাহি আলাইহিমের মধ্যে নিম্নোক্ত মৌলিক যোগ্যতা ছাড়াও আরো অনেক গুণ বিদ্যমান ছিল। তাদের পর থেকে আজ পর্যন্ত অনুরূপ গুণসম্পন্ন কোন আলিম জন্ম নেন নি। তথাপি কিয়ামত পর্যন্ত উক্ত গুণাবলীসম্পন্ন কারো আগমন ঘটলে তার জন্য তাকৃলিদ ওয়াজিব হবে না। মোটকথা ইজতিহাদের দরোজা বন্ধ হয় নি বটে, কিন্তু সঠিক যোগ্যতা ছাড়াও শরীয়ত কাউকে ইজতিহাদ করার অনুমতি দেয় নি। ৯

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।