Ahmed Deedat ISLAMIC BANGLA BOO Alhamdulillah Library.blogspot.in
/ ৯৫
📝 লেখা 📖 পিডিএফ

২২৮ আহমদ দীদাত রচনাবলি (আ) ও সোলায়মান (আ) সময় আমরা শাসন করেছি।” আমি বললাম, স্যার কোন এক অঞ্চল শক্তি প্রয়োগের দ্বারা শাসন করার অর্থ এই নয় যে তার বদৌলতে সেই দেশ আপনি পুনর্দখল করতে পারেন । তাহলে মুসলমানদের যদি শক্তি থাকত তাহলে শাসন করেছে। ইহুদীরা ফিলিস্তীনীদের একটি অংশ যতদিন শাসন করেছে তার চেয়ে অনেক দীর্ঘকাল মুসলমানরা স্পেন শাসন করেছে। এখনও স্পেনে মুসলমানদের ফেলে আসা অসংখ্য দালান-কোঠা, অস্টালিকা, উদ্যান ও ফোয়ারা একমাত্র দর্শনীয় বস্তু । তার অর্থ কি এই যে, মুসলমানরা স্পেনকে পুনরায় উপনিবেশ বানানোর দাবি করবে? একই যুক্তিতে ওলন্দাজদের পূর্বপুরুষ তিনশ বছর ইন্দোনেশিয়ায় শাসন করেছিল। এজন্য তারাও কি ইন্দোনেশিয়া ফিরে পাবে? অথবা সিজার এক সময় রোম, ব্রিটেন শাসন করেছিল সেই কারণে এখন ইতালি কি ব্রিটেন দখল করার দাবি করতে পারে? মিস্টার বিয়ার বললেন, না। ওগুলো বিদেশীদের জয়। কিন্তু ফিলিস্তিন আমাদের মাতৃভূমি। যেখান থেকে আমাদেরকে অন্যায়ভাবে অধিকারচ্যুত করা হয়েছিল৷ আমরা কেবল সেটাই পুনরায় গ্রহণ করেছি।” আমি বললাম, ক্ষমা করবেন, আপনি একটি মারাত্মক এঁতিহাসিক ভুল করছেন। ইন্ুদীরাও যোশুয়ার নেতৃতে তিন হাজার বছর আগে ফিলিস্তিন আক্রমণ করেছিল এবং সেখানকার অধিবাসীদের পরাজিত করে সে দেশ অধিকার করেছিলেন । আপনারাও ত্রিশ দিনে ব্রিশটি রাজ্য জয় করেছিলেন (যিহোশুয়ের পুস্তক ১২ : ২৪)। ইসরাইলের বারগোব্রের মিলিত বাহিনীর একেকটি তাকে আক্রমণ করেছে। এমনিভাবে তারা আমোরাইট, ইডোমাইট, ফিলিস্তীনী, মোয়াবাইটস, হিন্রিটিজ ও অসংখ্য রাজ্য পরাভূত করেছে। সেটা করেছিল তোমাদের ূর্পুরুষেরা । আর তারা খড়গধারে নগরের স্ত্রী পুরুষ আবাল বৃদ্ধ এবং গো, মেষ ও গর্দভ সকলই নিঃশেষে বিনষ্ট করল । __ যিহোশুয়ের পুস্তক ৬ : ২১ রডিনসনের ক্রন্দন অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল ধ্বংসযজ্ঞ ইসরাইলের জন্য একটি নিরবিচ্ছিন্ন যুদ্ধের অপছায়া। ফিলিস্তিনে ইহুদী সমস্যার কোন সমাধান আরবদের সহযোগিতা ব্যতীত সম্ভব নয়। নীতিগতভাবে এবং ন্যায়সঙতভাবে ফিলিস্তনে ইহুদীদের কোন দাবী থাকতে পারে না। রডিনসন একজন সন্ত্রান্ত ইহুদী। তার “ইসরাইল ও আরব” নামক গ্রন্থে লিখেছেন : আরব ও ইসরাঈল : সংঘাত না সমঝোতা ২২৯ “ইসরাইলীরা বলতে পারে না যে যেহেতু তাদের পূর্বপুরুষ দুই হাজার বছর আগে এখানে বসবাস করতেন। অতএব এই দেশ তাদের। তাদের এটা বোঝা উচিত, তারা অন্য এক জাতির উপর ঘোরতর অন্যায় করেছে, কারণ তাদেরকে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে । যাদের উপর এই অন্যায় করা হয়েছে তাদের মনে সে তিক্ততা যতদিন বিদ্যমান থাকবে ততদিন ইসরাইলের অধিকার সম্পূর্ণভাবে শূন্যগর্ভ থাকবে। তারা আশা করতে পারে একদিন আরবরা তাদেরকে স্বীকার করবে । যখন তারা স্বীকার করবে তখনই কেবল তাদের অধিকার বাস্তব হবে।” আরবদেরও অধিকার আছে । অনেক দিক দিয়ে বলা যায় তাদের অধিকার অনেক বেশি। ইংল্যান্ডে যেমন ইংরেজদের অধিকার, ফ্রান্সে যেমন ফরাসিদের অধিকার তেমনি ফিলিস্তিন ভূমিতে আরবদের অধিকার । তাদের পক্ষ থেকে কোন প্রকার উষ্কানি ব্যতিরেকে তাদের অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। ইসরাইলরা সত্যই ইহুদী পুরোহিত যতই স্বীকার করুন, দোষ মেনে নেন অথবা যতই মনস্তাপ প্রকাশ করুন তবুও ইহুদীরা বলে ফিলিস্তিন আমাদের দখলে রয়েছে, আমাদের দখলেই থাকবে । আইনে নাকি বলে দখলে রাখাই দশ ভাগের নয় ভাগ আইনসঙ্গত । হয়ে যায়। আমার মনিবের সেই রকমই মানসিকতা । তাই আমি প্রশ্ন করলাম আপনারা কিভাবে দখল করলেন? গায়ের জোরে? তাহলে আরবদেরও অধিকার আছে দীদারের পদোন্নতি িহাতভন্জারার দারা “দীদাত, আমরা জানতাম না আরবদেরও তাদের পক্ষে যথেষ্ট জোরালো যুক্তি আছে।” তিনি বললেন, আমাদের যে আলোচনা হয়েছে সেটি যদি আমি লিখে দিতে পারি তাহলে তিনি সেটি টেম্পোল ডেভিড ম্যাগাজিনে ছাপিয়ে দেবেন। আমি বললাম, আমি তো লেখক নই। তিনি তখন বললেন, “দীদাত, তুমি যেভাবে কথাগুলি বলেছ সেইভাবেই লেখ । আমি সংশোধন করে দেব।” আমি জানতাম তিনি যা বলেছেন আন্তরিকতার সঙ্গেই বলেছেন, আজ ত্রিশ বছর পর আমার কাজ সম্পন্ন হয়েছে। এর প্রতিক্রিয়া হিসাবে যে কোন মুসলমান আশঙ্কা করবে যে তার ইহুদী নিয়োগকর্তা অবশ্যই তাকে চাকুরিচ্যুত করবেন। কিন্তু তার পরিবর্তে এই কোম্পানিতে আমার প্রতি সম্মান বৃদ্ধি পেল। ছিলাম দীদাত, এখন হলাম মিস্টার দীদাত। এর পর থেকেই শুনতে পেতাম “গুড মর্নিং মিস্টার দীদাত। গুড আফটার

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।