Ahmed Deedat ISLAMIC BANGLA BOO Alhamdulillah Library.blogspot.in
/ ٩٥
📝 نص 📖 PDF

১৬ আহমদ দীদাত রচনাবলি তবে কি তারা কুরআন সম্বন্ধে অনুধাবন করে না? এটি যদি আল্লাহ্‌ ব্যতীত অন্য কারও হত তবে তারা তাতে অনেক অসঙ্গতি দেখতে পেতো । -_ কুরআন ৪ : ৮২ পূর্বাপর সঙ্গতি কোন মানুষ দশ বছরের অধিককাল প্রচার চালিয়ে যাচ্ছেন ও শিক্ষা দিচ্ছেন, তার পক্ষে প্রথম থেকে শেষ পর্যন্ত একই ধারায় লিখে যাবেন এটা ভাবা যায় না। হযরত মুহাম্মদ সান্রাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চল্লিশ বছর বয়স কালে সর্বপ্রথম আল্লাহ্‌র ওহী প্রাপ্ত হন। তারপর তেষস্রি বছর বয়সে যখন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন -এই ২৩ বছর ধরে তিনি একই ধারায় একইভাবে একই বৈশিষ্ট্য নিয়ে ইসলাম প্রচারু করেছেন ও অনুশীলন করেছেন। এই দীর্ঘ তেইশ বছর ধরে তিনি জীবনের বহু ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হয়েছেন। যে কোন মানুষ অনুরূপ উদ্দেশ্য বাস্তবায়নকালে সম্মানজনক সমঝোতা করতে বাধ্য হতেন। অথবা নিজে কখন কখন অসঙ্গত কাজে বাধ্য হতেন। কোন মানুষ চিরকাল একই জিনিস একইভাবে লিখতে পারে না। কুরআন শরীফের বাণী সবরত্র পূর্বাপর সঙ্গতিপূর্ণ, কোথাও অমিল নেই, অসঙ্গতি নেই। অবিশ্বাসীদের প্রতিবাদ কি আপন বিবেক, বিচার-বিবেচনার বিরুদ্ধে নিছক তর্কের জন্য তর্ক ও একগুয়েমী নয়? তদুপরি পবিত্র কুরআনে এমন সকল বিষয় উন্মেখ আছে যেগুলো বিশ্বপ্রকৃতি সম্পর্কিত অথচ সেই যুগে বিষয়গুলি কারোই জানা ছিল না। পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে এবং বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে সেইগুলো আবিষ্কৃত হয়েছে, স্বীকৃতি লাভ করেছে। এটি এমন একটি ক্ষেত্র যেখানে অশিক্ষিত মন অবশ্যই পরস্পর বিরোধী কল্পনা ও দিশেহারা ভাবনায় অস্থির হয়ে পড়ত। সপ্রমাণিত সাক্ষ্য বারবার যখন এই সকল বাতিলগ্রস্ত ও অস্থিরচিত্ত কিছু সংখ্যক ব্যক্তি, আল্লাহ্‌র নবীর কাছ থেকে অলৌকিক কিছু দেখাবার জন্য দাবি করতে লাগল তখন তাকে কুরআন প্রদর্শন করতে বলা হলো। বলা হলো যে, কুরআন আল্লাহ্র বাণী এবং সেটাই অলৌকিক -সর্বত্র অলৌকিক। যারা জ্ঞানী, শিক্ষিত এবং আত্মিক এবং যারা নিজেদের প্রতি সৎ তারা' আল কুরআনকে প্রকৃত বলে চিনতে পেরেছিল এবং মেনেও নিয়েছিল। ক তাওতা ১৩১ ৩১2৩3৬৪৩4৪৬ ০০৮৯৪) 1১5, বস্তুত যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে এটি স্পষ্ট নিদর্শন । কেবল জালিমরাই আমার নিদর্শন অস্বীকার করে । __ কুরআন ২৯ :৪৯ , অধ্যায় দুই বিজ্ঞান এবং কুরআনের প্রত্যাদেশ অকৃণ্ঠচিত্ত প্রশংসা বর্তমান বিশ্বে প্রায় একশ কোটির অধিক মুসলমান, তারা সবাই যে একবাক্যে গভীর প্রত্যয়ের সাথে কুরআনকে আল্লাহর বাণী বলে গ্রহণ করেছেন এটাই তো অলৌকিকতা । এই মহাঞ্রন্থের অলৌকিক প্রকৃতি সম্পর্কে যখন গোড়া শক্রও না চাইতেই স্বীকার করছে, তখন মুসলমানরা করবে না কেন? রেভারে্ড আর বসওয়ার্থ ম্মিথ তার মুহম্মদ এন্ড মোহামেডানিজম গ্রন্থে কুরআন সম্পর্কে বলেন ঃ (ক) সত্য জ্ঞান ও প্রজ্ঞার এবং বিশুদ্ধ স্টাইলের এক অলৌকিক বিন্ময়। এ.জে.আরবেরি নামে অপর একজন ইংরেজ তার কুরআনের ইংরেজি অনুবাদের ভূমিকায় বলেছেন খে) “যখনই আমি কুরআন তিলাওয়াত শ্রবণ করি তখনই মনে হয় আমি এমন এক অতলান্ত অনাবিল সঙ্গীত শুনতে পাই যার গভীরে আছে অব্যাহত সুর মূর্ছনা, মনে হয় যেন একটি ড্রামের তালে আমার নিজেরই হৃদপিণ্ডের ধুকধুক শব্দ শুনতে পাচ্ছি।” তার মুখবন্ধের এই বক্তব্য এবং অন্যান্য বক্তব্য পাঠ করলে মনে হয়, তিনি একজন মুসলমান। কিন্তু হায়! তিনি ইসলাম গ্রহণ না করেই ইহধাম ত্যাগ করেছেন। আর এক ইংরেজ মারমাডিউক পিকথল। কুরআন শরীফের তিনিও ইংরেজি অনুবাদ করেছেন । সেই অনুদিত গ্রন্থের ভূমিকায় তিনি লিখেছেন ৪ গে) সেই অননুকরণীয় সুরঝংকার ও শব্দলহরী মানুষকে এতখানি আবেগে আগ্ুত করে ফেলে তখন সে আনন্দে অশ্রু ধরে রাখতে পারে না। এই লেখক কুরআন শরীফ অনুবাদ করার পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন । আমরা জানি না তিনি এই মন্তব্য ইসলাম গ্রহণ করার পূর্বে না পরে করেছিলেন । ২

— صفحة ٨ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.