১৯০ আহমদ দীদাত রচনাবলি হোসিয়া, জোয়েল, মালাচি, বাপতিস্ত জন প্রভৃতি, কারণ তারা সকলেই ছিলেন ইহুদী এবং সকলেই ছিলেন নবী। তাহলে আমরা এ মানদণ্ড এই সকল নবীদের ক্ষেত্রে প্রয়োগ করবো না, কেবল বীশুর ক্ষেত্রে কেন প্রয়োগ করবো? এক যাত্রায় পৃথক ফল কেন? ন পাদ্রী আমার প্রশ্নের কোন জবাব দিতে পারলেন না। নিরুত্তর থাকলেন। আমি বলতে লাগলাম, “দেখুন, আমার বিবেচনায় যীশু সব দিক হতে মুসার বিসদৃশ ৷ আমি যদি ভুল বলি, দয়া করে আমাকে সংশোধন করে দেবেন।' তিনটি বৈসাদৃশ্য এই কথা বলে আমি আরম্ভ করলাম: সর্বপ্রথম যীশু কোন প্রকারেই মূসার সদৃশ নন কারণ আপনারাই বলেন যীশুই ঈশ্বর অথচ মূসা ঈশ্বর নন, এই কথা কি সত্য নয়?” তিনি বললেন, 'হ্যা। আমি বললাম, “তাহলে যীশু মুসার সদৃশ নন।! দ্বিতীয়ত, আপনার বক্তব্য অনুসারে বীশু বিশ্বের পাপ মোচনের জন্য দেহ ত্যাগ করেছিলেন কিন্তু মৃসাকে বিশ্ববাসীর পাপ স্থলনের জন্য মৃত্যু বরণ করতে হয়নি। সত্য নয় কি? পাদ্রী পুনরায় বলরেন, “হ্যা । আমি বললাম, “তাহলে যীশু মুসার সদৃশ নন।” হয়েছিল, কিন্তু মুসাকে নরকে যেতে হয়নি । সত্য নয় কি?' তিনি ক্ষীণ কণ্ঠে উত্তর দিলেন, “হ্যা-হ্যা”। আমি পরিশেষে বললাম, “তাহলে এ কথা সত্য যে যীশু মুসার সদৃশ নন!” আমি আমার বক্তব্যের রেশ ধরে বলতে লাগলাম, “যাহোক, পাদ্রী সাহেব এসব কঠিন সত্য নয়, বাস্তব সত্য নয়, যাকে আমরা বলি ধরা ছোঁয়া যায় এমন সত্য নয়, এগুলো কেবল বিশ্বাসের বিষয়; এখানে যে কেউ হৌচট খেয়ে ধরাশারী হতে পারে। তার চেয়ে সহজ কিছু আলোচনা করা যেতে পারে যা কিনা একটি ছোট শিশুও বুঝতে পারে। আমরা কি সেভাবেই অগ্রসর হতে পারি?” পাদ্রী আমার এ প্রস্তাবে খুশি হলেন। পিতা এবং মাতা (১) “হযরত মুসার একজন পিতা ছিলেন এবং একজন মাতা ছিলেন। হযরত মুহাম্মদ (সো)-এরও একজন পিতা ছিলেন এবং মাতা ছিলেন। কিন্তু যীশুর কেবলমাত্র বাইবেলে হযরত মুহাম্মদ সো) ১৯১ একজন মাতা ছিলেন। তার কোন মানব পিতা ছিল না। এ কথা কি সত্য?” পাদ্রী বললেন, “হ্যা। আমি বললাম, “তাহলে যীশু হযরত মুসার সদৃশ নন, বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মুসার সদৃশ ।” অলৌকিক জন্ম (২) হযরত মুসা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম উভয়ের জন স্বাভাবিক ও প্রাকৃতিক নিয়মে ঘটেছে। অর্থাৎ পুরুষ এবং স্ত্রীর স্বাভাবিক মিলনের ফলে তাদের জন্ম । কিন্তু ষীন্ত সৃষ্ট হয়েছিলেন বিশেষ অলৌকিক ব্যবস্থাপনার মাধ্যমে । আপনার যদি স্মরণ থাকে তাহলে সেন্ট মেথুর গসপেলে দেখতে পারেন । সেখানে বলা হয়েছে, “তাহাদের কোরপেন্টার জোসেফ এবং মেরি) সহবাসের পূর্বে জানা গেল, তীহার গর্ত হইয়াছে ।” তারপর যখন পবিত্র পুত্রের জন্মের সুসংবাদ মেরিকে দেওয়া হল সেন্ট লিউক আমাদেরকে বলেন, “তখন মরিয়ম দূতকে বললেন, এটা কিরূপে হবে? আমি ত পুরুষকে জানি না। দূত উত্তর করিয়া তাকে বললেন, পবিত্র আত্মা তোমার উপরে আসবেন, এবং পরাৎপরের শক্তি তোমার উপর ছায়া করবে.....” (লুক ১: ৩৫)। পবিত্র কোরআন শরীফে যীশুর অলৌকিক জন্মকে স্বীকার করছে। সেখানে মেরির যুক্তিসঙ্গত প্রশ্ন “এটা কিরূপে হবে? আমি ত পুরুষকে জানি না।”-এর উত্তরে আরও অধিক শ্রদ্ধা সহকারে এবং সুন্দরভাবে বলা হয়েছে, “আল্লাহ্ যা ইচ্ছা সৃষ্টি করেন। তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন, “হও এবং তা হয়ে যায়” কুরআন, ৩ : ৪৭)। কোন মানুষ অথবা প্রাণীর মধ্যে অরষ্টাকে বীজ বপন করতে হয় না। তিনি কেবল ইচ্ছা করলেই সেটি হয়ে যায়। মুসলমানগণ যীশুর জন্মুকে এভাবে বিশ্বাস করে। যখন আমি কুরআন এবং বাইবেলে যীশুর জন্য বৃত্তান্ত তুলনা করি এবং বলি, “আপনি যখন আপনার কন্যার নিকট এই দুটি বর্ণনা অর্থাৎ কুরআনের বর্ণনা এবং বাইবেলের বর্ণনা বলবেন তখন কোনটি বলতে আপনি অধিকতর সুবিধাজনক মনে করবেন?” ভদ্রলোক মাথা নিচু করে বললেন, “কুরআনের বর্ণনা ।” সংক্ষেপে আমি পাদ্রীকে বললাম, “একথা কি সত্য যে হযরত মূসা এবং হযরত মুহাম্মদ সান্নান্নাহু আলাইহি ওয়া সাল্লাম-এর স্বাভাবিক জন্মের বিপরীত যীশুর জন্ম অলৌকিকভাবে হয়েছিল?” পানী বললেন, “হ্যা” । তখন আমি বললাম, “অতএব, যীশু হযরত মুসার সদৃশ নন। বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মুসার সদৃশ ।”
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।