রিয়াদুস সালেহীন ২য় খণ্ড
/ ২৭৪
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুল সালেহীন ৮৯ অংশ দিয়ে রুটি পেঁচিয়ে দিলেন, অতঃপর পুটুলিটি আমার কাপড়ের নীচে ঢেকে দিয়ে ওড়নার .কতকাংশ আমার উপর উড়িয়ে দিলেন, অতঃপর আমাকে রাসুলুল্লাহ (সা)-এর কাছে পাঠান। আমি তা নিয়ে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ (সা)-কে মসজিদে বসা অবস্থায় পেলাম । তীর সাথে আরো লোক ছিল। আমি তাদের কাছে দাড়ালে রাসূলুল্লাহ (সা) আমাকে বলেন £ তোমাকে কি আবু তালহা পাঠিয়েছে? আমি বললাম, হা । তিনি বলেন $ আহারের জন্য? আমি বললাম, হা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ তোমরা উঠে চল। সুতরাং সবাই রওয়ানা হলেন। আমিও তাদের আগে আগে এসে আবু তালহা (রা)-কে এ ব্যাপারে অবহিত করলাম । আবু তালহা (রা) বলেন, হে উম্মু সুলাইম! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবীদের নিয়ে এসে পড়েছেন, অথচ তাঁদের খাওয়ানোর মত কিছুই আমাদের কাছে নেই । উন্মু সুলাইম (রা) বলেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। অতঃপর আবু তালহা (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আগমন করে বাড়িতে প্রবেশ করে ডাক দিয়ে বলেন £ হে উন্মু সুলাইম! তোমার কাছে যা আছে নিয়ে এসো তিনি সেই কর্টিগুলো হাযির করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটিগুলোকে টুকরা টুকরা করতে আদেশ দিলে এগুলো টুকরা করা হলো। উন্মু সুলাইম তাতে ঘি ঢেলে তরকারি তৈরি করলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্‌র মর্জি মাফিক বরকতের দুআ করলেন, অতঃপর বলেন £ দশজনকে ভেতরে আসার অনুমতি দাও । তিনি (আবু তালহা) তাদের অনুমতি দিলেন। তারা ভেতরে এসে তৃপ্তির সাথে খেয়ে বেরিয়ে গেলেন । অতঃপর তিনি আরো দশজনকে অনুমতি দেয়ার আদেশ দিলেন এবং তিনি তাদের অনুমতি দিলে, তারাও তৃপ্তিসহকারে খেয়ে বেরিয়ে গেলেন। পুনরায় আরো দশজনের অনুমতির আদেশ দিলেন। এভাবে এ দলের সবাই পূর্ণ তৃপ্তির সাথে খেয়ে গেলেন। এ দলে সত্তরজন অথবা আশিজন লোক ছিলেন । (বুখারী, মুসলিম) অপর বর্ণনায় আছে £ঃ অতঃপর দশজন করে ভেতরে আসতে থাকলেন এবং দশজন বেরিয়ে যেতে থাকলেন, এমনকি তাদের কেউ বাকি রইল না; বরং প্রত্যেকেই ভেতরে প্রবেশ করে পেট ভরে খেয়ে বেরিয়ে গেলেন । অতঃপর বাকি খাবার একত্র করে দেখা গেলো যে, খাওয়ার শুরুতে যে পরিমাণ খাদ্য ছিলো, তৎপরিমাণই আছে। আরেক বর্ণনায় আছে $ তারা দশজন দশজন করে খেলেন । এভাবে আশিজনের খাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাড়ির লোক খাওয়া-দাওয়া সারলেন এবং অতিরিক্তগুলো রেখে চলে গেলেন । অপর বর্ণনায় আছে ঃ£ তাদের খাওয়ার পরও এতো খাবার বেঁচে গিয়েছিলো যে, তা প্রতিবেশীদের বাড়িতে পাঠিয়ে দেয়া হলো। আরেক বর্ণনায় আছে £ আনাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখতে পেলাম যে, তিনি সাহাবীদের সাথে বসে আছেন এবং প্রি দিয়ে তার পেট বেঁধে রেখেছেন। আমি সাহাবীদের কাউকে জিজ্ঞেস করলাম, www.amarboi.org

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।