রিয়াদুস সালেহীন ২য় খণ্ড
/ ২৭৪
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ রিয়াদুস সালেহীন পর্যন্ত আমরা কিছুই মুখে দেইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরে আঘাত করলেন, অমনি পাথরটি টুকরা টুকরা হয়ে বালিতে পরিণত হলো। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে একটু বাড়ি যাওয়ার অনুমতি দিন। অতঃপর আমি বাড়িতে গিয়ে স্ত্রীকে বললাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকে যে অবস্থায় দেখে এসেছি, তাতে আমার ধৈর্যচ্যৃুতি ঘটেছে। তোমার কাছে কিছু আছে কি? সে বলল, আমার কাছে কিছু যব ও একটি ছাগল ছানা আছে। আমি ছাগল ছানাটি যবেহ করলাম এবং যব পিষলাম। অতঃপর ডেকচিতে গোশত চড়িয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলাম । ইতোমধ্যে আটা রুটি তৈরির উপযুক্ত হয়ে গেল এবং উনুনের ডেকচিতে গোশত রান্না হয়ে গেল । আমি তাকে বললাম, ইয়া রাসূলাল্লাহ! অল্প কিছু খাবারের ব্যবস্থা করেছি। দয়া করে আপনি এবং সাথে এক অথবা দু'জন লোক নিয়ে চলুন । তিনি জিজ্ঞেস করলেন £ আমরা কতোজন যাবো? আমি তাকে পরিমাণ খুলে বললাম । তিনি বলেন ঃ বেশি সংখ্যকই উত্তম । তুমি তোমার স্ত্রীকে বলো, আমি না আসা পর্যন্ত ডেকচি নামিও না এবং উনুন থেকে রুটি বের করো না। অতঃপর তিনি সবাইকে সম্বোধন করে বলেন £ সকলেই চল । অতএব মুহাজির ও আনসার সকলেই রওয়ানা দিলেন। আমি স্ত্রীর কাছে এসে বললাম, তোমার উপর আল্লাহ্র রহমত বর্ষিত হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসার, মুহাজির ও তার সাথের সবাই এসে গেছেন। সে বলল, তিনি কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছেন? আমি বললাম, হা। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ তোমরা প্রবেশ কর; কিন্তু ভিড় করো না। তারপর তিনি রুটি টুকরা টুকরা করে তার উপর গোশত দিতে লাগলেন এবং ডেকচি ও উনুন ঢেকে দিলেন। তিনি তা থেকে সাহাবীদের কাছে এনে ঢেলে দিতেন । এভাবে তিনি রুটি টুকরা করতেই থাকলেন এবং তাতে তরকারি ঢেলে দিতে থাকলেন । অবশেষে সকলেই পূর্ণ তৃপ্তি সহকারে পেট ভরে খেলেন এবং কিছু অবশিষ্টও থাকলো । তিনি বলেন £ এগুলো তুমি (জাবিরের স্ত্রী) খাও এবং অন্যদের হাদিয়া দাও। (বুখারী, মুসলিম) অপর বর্ণনায় আছে $ জাবির (রা) বলেন, পরিখা খননের সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ক্ষুধার লক্ষণ দেখতে পেয়ে আমার স্ত্রীর কাছে ফিরে এলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, তোমার কাছে কিছু আছে কি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ক্ষুধার্ত দেখেছি। সে আমাকে এক সা যব ভর্তি একটি থলে বের করে দিলো । আমাদের পালিত একটি ভেড়ার বাচ্চা ছিল, আমি তা যবেহ করলাম । সে যব পিষে ফেললো । আমি অবসর হয়ে গোশত টুকরা করে ডেকচিতে চড়িয়ে দিলাম। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে উদ্যত হতেই সে বলল, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সামনে লজ্জিত করো না। আমি তার কাছে হাযির হয়ে তাকে ঘুপে চুপে বললাম, ইয়া www.amarboi.org

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।