৭্৬ রিয়াদুস সালেহীন আমাকে দেখে মুচকি হাসলেন এবং আমার মুখমণ্ডলের অবস্থা ও অন্তরের কথা বুঝে ফেললেন । অতঃপর তিনি বলেন £ হে আবু হুরাইরা! আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার খিদমতে উপস্থিত । তিনি বলেন £ আমার সাথে এসো । তিনি রওয়ানা দিলেন। আমিও তীর পিছে পিছে গেলাম । অতঃপর তিনি অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করলেন এবং আমাকে অনুমতি প্রদান করলে আমিও প্রবেশ করলাম । তিনি এক পেয়ালা দুধ দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন $£ এ দুধ কোথেকে এসেছে? পরিবারের লোকেরা বলল, অমুক ব্যক্তি বা অমুক মেয়েলোক আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। তিনি বলেন ঃ হে আবু হুরাইরা! আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি আপনার খিদমতে হাযির । তিনি বলেন ঃ$ যাও, আসহাবে সুফ্ফাকে ডেকে নিয়ে এসো । আবু হুরাইরা (রা) বলেন, আসহাবে সুফ্ফা হল ইসলামের মেহমান । তাদের বাড়ি-ঘর, পরিবার-পরিজন, ধন-সম্পদ কিছুই ছিল না। এমন কোন বন্ধুবান্ধবও তাদের ছিল না যাদের বাড়িতে গিয়ে তারা থাকতে পারতো । তার (রাসূলের) কাছে সাদাকার মাল আসলে তা তিনি তাদের কাছে পাঠিয়ে দিতেন, তিনি তাতে হাত দিতেন না। আর যখন হাদিয়া বা উপহার আসতো, তখন তিনি তাদের কাছে কিছু পাঠিয়ে দিতেন এবং নিজেও তা থেকে গ্রহণ করতেন সেদিন তিনি আমাকে তাদের ডেকে আনার কথা বলাতে আমার খুব খারাপ লাগলো । আমি মনে মনে বললাম, আসহাবে সুফ্ফার এইটুকু দুধে কি হবে? আমি তো বেশি হকদার ছিলাম, এ দুধের কিছু পান করে শক্তি অনুভব করতাম । আর তারা যখন আসবে, তাদেরকে এ দুধ পরিবেশন করার জন্য তিনি তো আমাকেই আদেশ দেবেন। তাদের সবাইকে দেয়ার পর এ থেকে আমি কিছু পাব বলে তো মনে হচ্ছে না। অথচ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করা ছাড়া কোন উপায়ও ছিল না । কাজেই আমি তাঁদের কাছে গিয়ে তাদের ডাকলাম ৷ তীরা এসে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি তাদের অনুমতি দিলেন। তারা ঘরের ভেতরে নিজ নিজ জায়গায় বসে পড়লেন। তিনি (নবী) আমাকে বলেন $ হে আবু হুরাইরা! আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার কাছেই উপস্থিত । তিনি বলেন ঃ দুধের পেয়ালাটি নিয়ে তাদের পরিবেশন কর ! তিনি (আবু হুরাইরা) বলেন, আমি পেয়ালা নিয়ে একজনকে দিলাম । তিনি তৃপ্তির সাথে পান করে আমাকে পেয়ালা ফেরত দিলেন। অতঃপর আমি আরেকজনকে দিলাম, তিনিও পূর্ণ তৃপ্তির সাথে পান করে আমাকে পেয়ালাটা ফেরত দিলেন । এভাবে সবার শেষে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়ালা নিয়ে হাযির করলাম । অথচ উপস্থিত সকলেই তৃপ্তির সাথে তা পান করেছেন। তিনি পেয়ালাটা নিয়ে নিজের হাতে রেখে মুচকি হেসে বলেন $ হে আবু হুরাইরা! আমি বললাম, ইয়া রসূলাল্লাহ! আমি আপনার খিদমতে হাযির । তিনি বলেন £ আমি আর তুমি বাকি রয়ে গেছি। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আপনি সত্যই বলেছেন । তিনি বলেন $ বস এবং (দুধ) পান কর। আমি বসে পান করলাম । আবার তিনি বললেন $ পান কর । আমি পান করলাম । এভাবে তিনি আমাকে পান করার কথা বলতেই থাকলেন । অবশেষে www.amarboi.org
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।