৫৮ রিয়াদুস সালেহীন ৪৬৫। আবু যার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদীনার কালো কংকরময় প্রান্তরে হাঁটছিলাম। উহুদ পাহাড় আমাদের দৃষ্টিগোচর হলে তিনি বলেন ঃ হে আবু যার! আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি আপনার খিদমতে হাযির আছি। তিনি বলেন £ এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও যদি আমার হয় এবং তিন দিন অতীত হওয়ার পরও আমার কাছে তা থেকে আমার খঝণ আদায়ের অংশ ছাড়া একটি দীনারও অবশিষ্ট থাকে তবে আমি তাতে মোটেও খুশি হতে পারব না, যাবত না তা আমি আল্লাহ্র বান্দাদের মাঝে এভাবে, এভাবে ও এভাবে, ডানে-বায়ে ও পেছনে খরচ করি । অতঃপর তিনি এগিয়ে চললেন এবং বললেন £$ বেশি সম্পদশালীরাই কিয়ামাতের দিন নিঃস্ব হবে; কিন্তু যারা সম্পদ এভাবে, এভাবে ও এভাবে ডানে-বায়ে ও পেছনে খরচ করেছে তারা ব্যতীত তবে তাদের মধ্যে এ ধরনের লোকের সংখ্যা খুবই কম । অতঃপর তিনি আমাকে বলেন £ আমি ফিরে না আসা পর্যন্ত তুমি নিজের স্থান থেকে নড়বে না। অতঃপর তিনি রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণ পর আমি একটা বিকট শব্দ শুনে ভয় পেয়ে গেলাম যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন অস্বাভাবিক কিছু ঘটে গেলো কি না? কাজেই আমি তীর খৌজে যাওয়ার ইচ্ছা করলাম, কিন্তু তার এ আদেশ $ “আমি না আসা পর্যন্ত তুমি নিজের স্থান থেকে নড়বে না” স্মরণ হয়ে গেলো এবং তাঁর ফিরে আসার পূর্ব পর্যন্ত আমি স্থান ত্যাগ করলাম না । আমি বললাম, আমি একটা বিকট শব্দ শুনে তাতে ভয় পেয়ে গিয়েছিলাম । আমি তাকে বললে তিনি বলেন ঃ তুমি তাহলে সে শব্দ শুনেছো? আমি বললাম, হাঁ । তিনি বলেন ঃ এটা জিবরাঈলের শব্দ । তিনি আমার কাছে এসেছিলেন। তিনি বলে গেলেন $ তোমার উন্মাতের যে কেউ আল্লাহ্র সাথে কোন কিছুকে শরীক না করে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, সে যদি যেনা করে, সে যদি চুরি করে? তিনি বলেন £ সে যদি যেনাও করে এবং চুরিও করে, তবুও। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে হাদীসের মূল পাঠ বুখারীর । es 3 lt Lo Dd be EDS LP dl G2 EM EDI ES PLS Ste pie 00 + le Sie oY elt Ge ৪৬৬ । আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ঃ আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও থাকে এবং আমার রণ পরিশোধের সম-পরিমাণ ব্যতীত তিন দিন যেতে না যেতেই আমার কাছে এর কিছুই অবশিষ্ট না থাকে, তাহলে এতেই আমি আনন্দিত হবো। (বুখারী, মুসলিম) www.amarboi.org
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।