8২ রিয়াদুস সালেহীন সে যখন মাথা মাসেহ করে, তখন তার মাথার গুনাহসমূহ চুলের অগ্রভাগ দিয়ে ঝরে পড়ে। অতঃপর সে যখন তার পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করে, তখন তার পায়ের ও দু’'পায়ের আংগুলসমূহ থেকেও পানির সাথে গুনাহ ঝরে পড়ে যায়। অতঃপর সে যদি নামাযে দাড়িয়ে মহান আল্লাহ্র হামদ ও সানা পাঠ করে এবং তার পবিত্রতা ঘোষণা করে (যথারীতি নামায আদায় করে), যথোপযুক্ত মর্যাদা তাঁকে দান করে এবং একমাত্র আল্লাহ্র জন্য তার অন্তর খালি করে দেয়, তাহলে সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার দিনের মত পবিত্র ও নিষ্পাপ হয়ে ফেরে। ্ অতঃপর এ হাদীসটি আমর ইবনে আবাসা (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু উমামা (রা)-র কাছে বর্ণনা করলে আবু উমামা তাকে বলেন, হে আমর ইবনে আবাসা! তুমি একটু চিন্তা করে কথাগুলো বল । তুমি বলছো যে, একজন লোককে একই সময়ে এতোসব দেয়া হবে। আমর (রা) বলেন, হে আবু উমামা! আমি বৃদ্ধ হয়ে গেছি এবং আমার হাড় পর্যন্ত শুকিয়ে গেছে, আর আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। মহান আল্লাহ্র উপর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা বলার আমার কোন প্রয়োজন নেই । আমি যদি এ হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার, দু'বার, তিনবার (এভাবে গণনা করেন), এমনকি সাতবার না শুনতাম, তাহলে আমি তা কখনো বর্ণনা করতাম না। কিন্তু আমি এটি তার কাছ থেকে এর চাইতেও বেশি সংখ্যক বার শুনেছি। (মুসলিম) de al Lo ll 8 SE DNS GAN ttl B23 -£৭ C5 AGS LS Ge aS LSS SOF ANT BIG Ls ES 2 BBG Ges WBE LID SO GO G2 GL + ple ol) sl lary 02% b> Cp EE ৪৩৯ । আবু মূসা আল আশ'আরী (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ আল্লাহ তা'আলা যখন কোনো জাতির উপর অনুগ্রহ করার ইচ্ছা করেন, তখন সে জাতির পূর্বেই তাদের নবীকে উঠিয়ে নেন এবং তাকে তাদের জন্য অগ্রিম প্রতিনিধি ও আখিরাতের সঞ্চয় বানিয়ে দেন। আর যখন তিনি কোনো সম্পৃদায়কে ধ্বংস করতে চান, তখন তাদের নবীর জীবদ্দশায়ই তাদেরকে শাস্তি প্রদান করেন এবং তার জীবনকালেই তাদেরকে ধ্বংস করেন। আর তিনি তা দেখতে থাকেন এবং তাদের ধ্বংস দেখে তিনি নিজের চোখ জুড়ান। কেননা তারা তাঁকে মিথ্যা মনে করেছিল এবং তার নির্দেশ অমান্য করেছিল । (মুসলিম) www.amarboi.org
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।