রিয়াদুস সালেহীন ২য় খণ্ড
/ ২৭৪
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন 8১ আপনার সাথে (অনুসারী) এরা কারা? তিনি বলেন £ঃ আযাদ ও ক্রীতদাস ৷ সেদিন আবু বাক্র ও বিলাল (রা) তার সাথে ছিলেন। আমি বললাম, আমিও আপনার অনুসারী । তিনি বলেন $£ এ সময়ে তুমি আমাকে অনুসরণ করতে সক্ষম হবে না। তুমি কি আমার ও লোকদের অবস্থা দেখতে পাচ্ছো না? বরং এখন তুমি তোমার বাড়ি ফিরে যাও ৷ যখন তুমি শুনতে পাবে যে, আমি বিজয়ী হয়েছি, তখন আমার কাছে এসো । তিনি বলেন, অতঃপর আমি বাড়ি ফিরে এলাম ৷ তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় চলে এলেন, আমি তখন আমার বাড়িতেই ছিলাম । তার মদীনা আসার পর থেকে আমি যাবতীয় ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে লোকদের কাছে জিজ্ঞেস করতাম । অবশেষে একদা আমার এলাকাবাসীদের একটি দল মদীনায় গিয়ে ফিরে আসার পর আমি তাদের জিজ্ঞেস করলাম, যে লোকটি মদীনায় এসেছেন, তিনি কি করেন? তারা বললো, মানুষ খুব দ্রুত তার কাছে ভিড় জমাচ্ছে এবং তার স্বজাতিরা তাকে হত্যা করার ইচ্ছা করেছিল, কিন্তু তারা তাতে সক্ষম হয়নি। আমি মদীনায় উপস্থিত হয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র রাসূল! আপনি কি আমাকে চেনেন? তিনি বলেন $ হা, তুমি তো আমার সাথে মন্ধায় সাক্ষাত করেছিলে। তিনি (রাবী) বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আল্লাহ আপনাকে যে বিষয়ের জ্ঞান দান করেছেন, আমি তা জানি না, এ সম্পর্কে আমাকে অবহিত করুন । আমাকে. নামায সম্পর্কে বলুন । তিনি বলেন ঃ তুমি ফজরের নামায পড়ার পর এক বর্শা পরিমাণ উঁচুতে সূর্য না উঠা পর্যন্ত নামায থেকে বিরত থাক । কেননা এটা শয়তানের দু'টি শিং-এর মাঝখান দিয়ে উদিত হয় এবং এ সময়ে কাফিররা একে সিজদা করে। অতঃপর (সূর্য উদয়ের সময় পেরিয়ে গেলে) তুমি আবার নামায পড়, কেননা এ নামাযে ফেরেশতা উপস্থিত হয়ে নামাযীদের সাক্ষী হয়। আর এটা বর্শার ছায়ার সমান হয়ে যাওয়া (ঠিক দুপুরের পূর্ব) পর্যন্ত পড়তে পার। অতঃপর নামায থেকে বিরত হও। কেননা এ সময়ে জাহান্নামের আগুন প্রজ্ব্বলিত করা হয়। অতঃপর ছায়া যখন কিছুটা হেলে যায়, তখন নামায পড় । কেননা এ নামাযে ফেরেশতা হাযির হয়ে নামাযীদের জন্য সাক্ষী হয়। অতঃপর তুমি আসরের নামায পড়ে সূর্য অসন্ত যাওয়া পর্যন্ত বিরত থাক। কেননা তা শয়তানের দু'টি শিং-এর মাঝখান দিয়ে অস্ত যায় এবং এ সময় কাফিররা একে সিজদা করে (সূর্য ডুবে গেলে মাগরিব পড়) ৷ রাবী বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহ্র নবী! উষূ সম্পর্কে কিছু বলুন । তিনি বলেন £ তোমাদের কেউ উষূর পানি নিয়ে কুলি করলে এবং নাকে পানি দিয়ে তা পরিষ্কার করলে তার মুখ, মুখ-গহবর ও নাকের গুনাহসমূহ ঝরে যায়। অতঃপর সে যখন আল্লাহ্‌র হুকুম মুতাবিক তার মুখমণ্ডল ধৌত করে, তখন তার মুখমণ্ডলসহ দাড়ির পাশ থেকেও গুনাহসমূহ ঝরে যায়। অতঃপর সে যখন কনুই পর্যন্ত দু'হাত ধৌত করে তখন পানির সাথে তার দু'হাতের গুনাহসমূহ আঙ্গুলসমূহ দিয়ে ঝরে পড়ে যায়। অতঃপর www.amarboi.org

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।