প্রকাশকের কথা ইমাম মুহিউদ্দীন ইয়াহ্ইয়া আন্-নববী (র) সপ্তম হিজরী শতকের একজন স্বনামধন্য হাদীসবিশারদ । তার উন্নত চরিত্র ও অনাড়ম্বর জীবন যাপন তাকে সে যুগের মুসলিম সমাজে মর্যাদার আসন দিয়েছিলো। আল্লাহ্র রাসূল (সা)-এর জীবনধারাকে আদর্শ হিসেবে গ্রহণ করে তিনি সাদাসিধা জীবন-যাপন করতেন। তিনি পদ, অর্থ-সম্পদ বা সুনামের জন্য লালায়িত ছিলেন না। তিনি কখনো সরকারী সাহায্য গ্রহণ করেননি ৷ তিনি কারো কোন দানও গ্রহণ করেননি। আল্লাহ্র ইবাদাত এবং ইসলামের প্রচার ছিলো তার জীবনের মিশন। পঁয়তাল্লিশ বছরের জীবনে তিনি বহু মূল্যবান গ্রন্থ রচনা করে গেছেন। এণ্ডলোর মধ্যে কয়েকটি হচ্ছে £ (১) সহীহ বুখারীর শারহে কিতাবুল ঈমান, (২) আল- মিনহাজ ফী শারহে মুসলিম ইবনিল হাজ্জাজ, (৩) কিতাবুর রাওদা, (8) শারহে মুহায্যাব, (৫) তাহযীবুল আসমা ওয়াস সিফাত, (৬) কিতাবুল আযকার, (৭) ইরশাদ ফী ‘উলূমিল হাদীস, (৮) কিতাবুল মুবহামাত, (৯) শারহে সহীহ বুখারী, (১০) শারহে সুনানে আবী দাউদ, (১১) তাবাকাতে ফুকাহায়ে শাফি'ঈয়া, (১২) রিসালাহ ফী কিসমাতিল গানাইম, (১৩) ফাতাওয়া, (১৪) জামিউস সুন্নাহ, (১৫) খুলাসাতুল আহকাম, (১৬) মানাকিবুশ শাফি'ঈ, (১৭) বুস্তানুল আরেফীন, (১৮) মুখতাসার উসুদুল গাবাহ, (১৯) রিসালাতুল ইসতিহবাবিল কিয়াম লিআহলিল ফাদল এবং (২০) রিয়াদুস সালেহীন । রিয়াদুস সালেহীন সহীহ হাদীস গ্রন্থগুলো থেকে বাছাই করে নেয়া এক হাজার নয় শত তিনটি হাদীসের একটি সংকলন । দৈনন্দিন জীবনের পাথেয় হিসেবেই ইমাম নববী (র) এগুলো চয়ন করেন। নৈতিক চরিত্র গঠন থেকে শুরু করে জীবনের ব্যবহারিক দিকগুলো বিশুদ্ধ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে এই হাদীসগুলোতে । এই সংকলনটি একজন মুমিনকে খীটি মুসলিম জীবন গড়ে তুলতে সাহায্য করে। আল্লাহ্র অশেষ শুকরিয়া, চৌদ্দ শত পাচ হিজরী সনের রমযান মাসে আমরা রিয়াদুস সালেহীনের বাংলা অনুবাদের প্রথম খণ্ড প্রকাশ করতে পেরেছিলাম । তারই অনুগ্রহে চৌদ্দ শত ছয় হিজরী সনের রমযান মাসে আমরা এই মূল্যবান গ্রন্থটির দ্বিতীয় খণ্ডের প্রথম সংস্করণ প্রকাশ করতে পেরেছি । এবার প্রকাশিত হচ্ছে এর পঞ্চদশ সংস্করণ ৷ এই গ্রন্থ রচনা, অনুবাদ, সম্পাদনা, প্রকাশনা এবং মুদ্রণে যার যতটুকু সময় ও শক্তি-সামর্থ্য নিয়োজিত হয়েছে আল্লাহ তা তার দীনের খেদমত হিসেবে কবুল করুন, মহান আল্লাহ রাব্বুল ‘আলামীনের দরবারে এটাই আমাদের আন্তরিক ফরিয়াদ । www.amarboi.org
— Page 4 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.