রিয়াদুস সালেহীন ২য় খণ্ড
/ ২৭৪
📝 লেখা 📖 পিডিএফ

২৬ রিয়াদুস সালেহীন ৪১৬ । আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত অথবা আবু সাঈদ আল খুদরী (রা) থেকে বর্ণিত । (রাবীর সন্দেহ, তবে সাহাবীদের মাঝে সন্দেহ থাকলে কোন ক্ষতি নেই, কেননা তাদের প্রত্যেকেই ন্যায়নিষ্ঠ ।) তিনি বলেন, তাবুক যুদ্ধের সময় মুসলিম বাহিনীতে দুর্ভিক্ষ দেখা দিল। তারা বললো, ইয়া রাসূলাল্লাহ! আপনি অনুমতি দিলে আমরা আমাদের উট যবেহ করে খেতে পারি, চর্বি দিয়ে তেলও বানাতে পারি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $£ ঠিক আছে, তাই কর। তখন উমার (রা) এসে বলেন, হে আল্লাহ্‌র রাসূল! আপনি যদি এরূপ করেন, তাহলে বাহন কমে যাবে, বরং আপনি তাদের অবশিষ্ট রসদ নিয়ে আসতে আহ্বান করুন । অতঃপর তাদের রসদে বরকত হওয়ার জন্য আল্লাহ্র কাছে দু'আ করুন । আশা করা যায়, আল্লাহ এতে বরকত দান করবেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ হাঁ, তাই করব । অতঃপর তিনি চামড়ার একটি দস্তরখান আনিয়ে বিছালেন, অতঃপর তাদের অবশিষ্ট রসদ নিয়ে আসার জন্য ডাকলেন। সুতরাং তাদের কেউ এক মুঠি ভুট্টা নিয়ে আসলো, কেউবা এক মুঠি খেজুর, আবার কেউবা এক টুকরো রুটি নিয়ে হাযির করলো । অবশেষে দস্তরখানের উপর যৎসামান্য রসদ জমা হলো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মধ্যে বরকতের জন্য দু'আ করার পর বলেন £ এগুলো তোমাদের পাত্রে ভরে নিয়ে যাও। অতঃপর সকলেই তাদের পাত্র ভরে ভরে নিয়ে গেলো; এমনকি এ বাহিনীর সবগুলো পাত্রই ভরে গেলো এবং তারা তৃপ্তির সাথে খেয়েও আরো অবশিষ্ট রয়ে গেলো । অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি আল্লাহ্র রাসূল । যে ব্যক্তি সন্দেহাতীতভাবে এ দু'টি কালেমা নিয়ে আল্লাহ্র সাথে সাক্ষাত করবে, তাকে জান্নাত থেকে বঞ্চিত করা হবে না। (মুসলিম) ads 2 ALLL FAS OAS 2a Bf / cieA ate AS IU LX EE oe 9 SF DS) Nous bes -£\V Yl o> EL PEE Ee it Pry 2 U5, J oo ed sol ৰ I 4০ js Ae AE i A202) PE EE LE s ade al Lo DUI Cad nite FS BUS fe SS SE BL eh BD G3 SIGN Gras SHINY CI UC TO TR OL EE EE TE OV URE ETE EEE IO HEN 2 LPP 1 OS SF WRG SEE IS BELO UI UE CI HG Hb LS a 2 sd bil be ACS SII cS DS ABI EIU LS al do NI UES as Gat Sl GEN IVY EIIU Y www.amarboi.org

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।