রিয়াদুস সালেহীন ২য় খণ্ড
/ ২৭৪
📝 লেখা 📖 পিডিএফ

রিয়াদুস সালেহীন ২৫৫ ASF he bl 5 We ১9১ ELD bn SE LSS SL fl ba I eed wl ৮৫০ । তুফাইল ইবনে উবাই ইবনে কা‘ব (র) থেকে বর্ণিত । তিনি আবদুল্লাহ ইবনে উমার (রা)-এর কাছে যাতায়াত করতেন। তিনি ইবনে উমারের সংগে সকাল সকাল বাজারে যেতেন । তিনি বলেন, যখন সকালে আমরা বাজারে যেতাম, যে কোন উঠো দোকানদার, স্থায়ী ব্যবসায়ী, মিসকীন বা যে কোন লোকের পাশ দিয়ে তিনি যেতেন, তাকেই সালাম দিতেন। তুফাইল বলেন, একদিন আমি আবদুল্লাহ ইবনে উমারের কাছে এলাম । তিনি যথারীতি আমাকে বাজারে নিয়ে যেতে লাগলেন। আমি তাকে বললাম, আপনি বাজারে গিয়ে কী করবেন? কোন জিনিস বেচা-কেনার জন্য আপনি দাড়ান না, কোন দ্রব্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদও করেন না এবং তার দর-দামও করেন না, আবার বাজারের কোন মজলিসেও বসেন ন৷? আমি বলছি, আসুন! আমরা এখানে বসে কিছু কথাবার্তা বলি। ইবনে উমার (রা) বলেন, হে ভুঁড়িওয়ালা (আর তুফাইলের ভুঁড়িটা ছিল বেশ বড়)! আমরা সন্ধাল সকাল বাজারে আসি স্রেফ সালাম দেবার উদ্দেশে, যার সাথে দেখা হয় তাকে সালাম করি।১০৭ | ইমাম মালিক সহীহ সনদ সহকারে এ হাদীসটি তার মুআত্রায় বর্ণনা করেছেন। অনুচ্ছেদ £ ২ সালাম আদান-প্রদানের পদ্ধতি । সালামের মুস্তাহাব পদ্ধতি হচ্ছে, যিনি প্রথমে সালাম দেবেন তিনি বলবেন, “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ” (তোমাদের উপর আল্লাহ্‌র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক) । যাকে সালাম করা হল সেই মুসলমান ব্যক্তি একজন (একবচন) হলেও তাকে সম্বোধন করার জন্য যে সর্বননামটি ব্যবহার করা হবে তা হতে হবে ১০৭. এ হাদীসটিতে এবং সালাম সম্পর্কিত অন্যান্য হাদীসে যে বিষয়টি সুস্পষ্টভাবে ব্যক্ত হয়েছে তা হচ্ছে, ইসলামী সমাজে ব্যক্তির নিরাপত্তা, পারস্পরিক সম্পর্কের গভীরতা এবং দ্রাতৃত্ববোধের ব্যাপক পরিধি রয়েছে। সালাম এখানে অভয় বাণী হিসেবে দেখা দিয়েছে। অর্থাৎ এ সমাজে কারোর প্রতি কারো হিংসা, বিদ্বেষ ও শত্রুতা নেই । জানা-অজানা সবার জন্য সবাই শাস্তি ও নিরাপভ্তার গভীর অনুভূতি হৃদয়ে বহন করে চলেছে। তাই পরিচিত অপরিচিত নির্বিশেষে সব: মুসলিমকে যে কোন জায়গায় যে কোন সময় সালাম করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। মুসলিমদের প্রতিটি সমাজের জন্য, বিশেষ করে কোন নতুন মুসলিম সমাজের জন্য বা এমন কোন সমাজের জন্য যেখানে শান্তি ও নিরাপত্তা বিশ্নিত হয়েছে এবং প্রত্যেকে প্রত্যেকের শত্রুতে পরিণত হয়েছে, অস্তুত এমনি. একটি আতংকজনক পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, সেখানে এ ধরনের সালামের ব্যাপক প্রচলনের গুরুত্ব সহজেই অনুমান করা যায় । www.amarboi.org

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।