রিয়াদুস সালেহীন ২য় খণ্ড
/ ২৭৪
📝 লেখা 📖 পিডিএফ

২৩২ রিয়াদুস সালেহীন ri SIs EL 23s poly NY, AS a ple 9 0 ain by 55 05 ASG ৭৯৮। কায়েস ইবনে বিশ্র আত-তাগলিবী (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমাকে আমার পিতা অবহিত করেন যে, তিনি ছিলেন আবুদ্‌ দারদা (রা)-এর সাথী । তিনি (বিশ্র) বলেন, দামিশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তীাসে সাহল ইবনে হানযালিয়্যা বলা হত । তিনি নির্জনতা বেশি পছন্দ করতেন, লোকদের সাথে মেলামেশা খুব কমই করতেন, নামাযেই অধিকাংশ সময় কাটিয়ে দিতেন, নামায থেকে অবসর হয়ে তাসবীহ ও তাকবীরে মশগুল থাকতেন তার পরিবার-পরিজনের নিকট ফিরে আসার পূর্ব পর্যন্ত । (একদা) তিনি আমাদের নিকট দিয়ে গেলেন। আমরা তখন আবুদ্‌ দারদা (রা)-এর নিকট বসা ছিলাম । আবুদ্‌ দারদা (রা) তাঁকে বলেন, এমন কোন কথা আমাদের বলে দিন, যা আমাদের উপকারে আসবে অথচ আপনারও কোন ক্ষতি হবে না । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ক্ষুদ্র বাহিনী পাঠালেন। বাহিনী ফিরে আসার পর তাদের একজন এসে এ মজলিসে বসল যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বসা ছিলেন । আগত লোকটি তার পাশে বসা লোকটিকে বলল, যদি তুমি আমাদের তখন দেখতে পেতে যখন জিহাদের ময়দানে আমরা শক্রুর মুখোমুখি হয়েছিলাম, অমুক (কাফির) বর্শা উঠিয়ে আক্রমণ করলো এবং খৌটা দিলো । জবাবে (আক্রান্ত মুসলিমটি) বলর, এই নে আমার পক্ষ থেকে, আর আমি হচ্ছি গিফার গোত্রের যুবক । তার এই বক্তব্য সম্পর্কে আপনি কী বলেন? লোকটি বলল, আমার মতে (অহংকারের কারণে) তার সাওয়াব নষ্ট হয়ে গেছে। অন্যজন একথা শুনে বলল, আমি তো এতে কোন দোষ দেখি না । তারা বিতর্কে লিপ্ত হল, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা শুনে ফেলেন তিনি বলেন $ সুবহানাল্লাহ! এতে কোন দোষ নেই, সে (আখিরাতে) পুরস্কৃত হবে এবং (দুনিয়ায়) প্রশংসিত হবে। কায়েস ইবনে বিশ্র বলেন, আমি আবুদ্‌ দারদা (রা)-কে দেখলাম, তিনি এতে খুশি হয়েছেন এবং তার দিকে নিজের মাথা তুলে বলেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একথা শুনেছেন? ইবনে হানযালীয়া (রা) বলেণ, হাঁ শুনেছি। আবদু দারদা (রা) বারবার এ কথাটি ইবনে হানযালীয়ার সামনে বলতে লাগলেন। আমি শেষে বলেই ফেললাম, আপনি কি ইবনে হানযালীয়ার হাঁটুর উপর চড়ে বসতে চান? বিশ্র (র) বলেন, অন্য একদিন ইবনে হানযালীয়া (রা) আবার আমাদের কাছ দিয়ে যাচ্ছিলেন । আবুদ্‌ দারদা (রা) তাকে বলেন, এমন কিছু কথা বলুন যা আমাদের কাজে লাগে এবং আপনারও ক্ষতি না হয়। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন £ যে বক্তি তার ঘোড়ার খাবারের জন্য অর্থ ব্যয় করে সে এমন এক ব্যক্তির ন্যায় যে সাদাকা দেয়ার জন্য নিজের হাত বাড়িয়ে দেয় এবং তা আর www.amarboi.org

— পৃষ্ঠা ২৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।