২২২ রিয়াদুস সালেহীন ৭৭৮ ৷ উম্মু সালামা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি রূপার পাত্রে পান করে, সে তার পেটে জাহান্নামের আগুনকেই প্রজ্বলিত করে। ইমাম বুখারী ও ইমাম মুসলিম এ হাদীসটি উদ্ধৃত করেছেন। ইমাম মুসলিমের এক বর্ণনায় রয়েছে £ যে ব্যক্তি রূপা ও সোনার পাত্রে খাবে অথবা পান করবে। তার আরেক বর্ণনায় রয়েছে £ যে লোক সোনার অথবা রূপার পাত্রে পান করলো, সে তার পেটে জাহার্নামেরই আগুন প্রজ্বলিত করলো ।৯১ ৯৬. এ ব্যাপারে বিশেষজ্ঞদের সর্বসম্মত মত হল £ সোনা অথবা রূপার পাত্রে খাওয়া বা পান করা সকল পুরুষ ও নারীর জন্যই হারাম । অনুরূপ অন্য যে কোন কাজেও এসব পাত্রের ব্যবহার সম্পূর্ণরূপে হারাম । তবে মহিলাদের জন্য সোনা-রূপার অলংকার ব্যবহার করা জায়েয ৷ www.amarboi.org
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।