রিয়াদুস সালেহীন ১৮৯ নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ডান পাশে বসে পড়লেন । তিনিও তার উভয় হাঁটুর নিম্নদেশ অনাবৃত করে কূপের গহবরে পা-দু'টি ঝুলিয়ে দিলেন, যেরূপ রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি ফিরে এসে বসে পড়লাম । আমি আমার ভাইকে ছেড়ে এসেছিলাম, তিনি তখন উযু করছিলেন এবং আমার পরপরই তার আসার কথা ছিল। আমি মনে মনে বললাম, যদি আল্লাহ তার মংগল চান তাহলে এ মুহুর্তে তাকে নিয়ে আসবেন। এমন সময় কে যেন দরজা নাড়া দিল। আমি বললাম, কে? আগন্তুক বললেন, উমার ইবনুল খাত্তাব । আমি বললাম, থামুন। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে সালাম জানালাম এবং বললাম, এই যে উমার আপনার অনুমতি চাচ্ছেন। তিনি বলেন ঃ তাকে অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও। আমি উমারের নিকট এসে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনুমতি দিয়েছেন এবং আপনাকে জার্নাতের সুসংবাদ জানাচ্ছেন । উমার (রা) প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে বসলেন । তিনিও কূপের চত্বরে বসে কূপের ভেতর পা-দু'টি ঝুলিয়ে দিলেন। আমি ফিরে এসে বসে পড়লাম আর মনে মনে বললাম, আল্লাহ যদি অমুকের অর্থাৎ তার ভাইয়ের কল্যাণ চান, তাহলে তাকে পাঠিয়েই দেবেন। এমন সময় এক লোক এসে দরজা নাড়া দিল । আমি বললাম, কে? তিনি বলেন, উসমান ইবনে আফফান । আমি বললাম, থামুন। আমি নবী সাল্লাল্লাছু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে উসমানের সংবাদ দিলাম । তিনি বলেন $ তাকে অনুমতি দাও এবং কিছু বিপদ-মুসিবাতের সাথে জান্নাতেরও সুসংবাদ দাও। আমি এসে বললাম, ভেতরে আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কিছু বিপদ-মুসিবাতের সাথে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তিনিও প্রবেশ করলেন । তিনি দেখলেন চত্বর পূর্ণ হয়ে গেছে। তিনি অপর অংশের সামনের দিকে বসে পড়লেন। সাঈদ ইবনুল মুসায়্যাব (র) বলেন, তিন জনের এক জায়গায় বসার তাৎপর্য হল ঃ$ তাদের কবর একই জায়গায় হবে, এটা. ছিল তারই ইংগিত । ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। অপর এক রিওয়ায়াতে আরো আছে £ আমাকে রামূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বার রক্ষণাবেক্ষণের নির্দেশ দিলেন। তাতে এও রয়েছে £ উসমানকে সুসংবাদ দেয়া হলে তিনি মহান আল্পাহ্র শুকরিয়া আদায় করলেন এবং বললেন, আল্লাহ মদদগার ও সাহায্যকারী । de dN U5 Id FIG LE ie) A il S23 VN AE Le DID USE 05 Ay ST ED LG ai | Li ET, EN aii 3 Cet CCUG Cl es Eo AS ale dt sl DI ETE BT tA TESS www.amarboi.org
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।