রিয়াদুস সালেহীন ১৭৩ A LL 51 el Ls ee 8S SOS CIEL CICS 5 Me Wale Fie cil, G5 EE CE al Ll dh ww EE TR PEE” NS TE EEE TOBE EY সকল স্ত্রী তার নিকটেই ছিলেন। এমন সময় ফাতিমা (রা) হাঁটতে হাঁটতে সেখানে এসে উপস্থিত । বলা বাহুল্য ফাতিমার চলার ভঙ্গি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার ভঙ্গির অনুরূপ ছিল। ফাতিমাকে দেখে তিনি (তার বসার জন্য) জায়গা প্রশস্ত করে দিলেন এবং বললেন £ খোশ আমদেদ, হে স্নেহের কন্যা । তিনি তাকে নিজের ডানে বা বামে বসালেন, তারপর চুপি চুপি তাকে কিছু একটা বললেন । এতে ফাতিমা (রা) ভীষণভাবে কাঁদলেন । তার পেরেশানী লক্ষ্য করে নবী (সা) দ্বিতীয়বার চুপি চুপি তাকে কী যেন বললেন । এবার ফাতিমা হাসলেন। তখন আমি তাকে বললাম, রাসূল (সা) তীর স্ত্রীদের সামনে একমাত্র তোমাকে চুপি চুপি কিছু বললেন তারপরও তুমি কাঁদলে? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে উঠে গেলে আমি ফাতিমাকে জিজ্ঞেস করলাম,'রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকট কী বলেছিলেন? ফাতিমা বলেন, দেখুন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা প্রকাশ করতে চাই না । অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনতিকাল করলে আমি ফাতিমাকে বললাম, তোমার উপর আমার যে হক রয়েছে আমি সেই হকের দোহাই দিয়ে বলছি ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কী বলেছিলেন, তা আমার কাছে বর্ণনা কর ৷ ফাতিমা বলেন ঃ হা, এখন তাহলে বলছি। প্রথমবারে তিনি আমার কাছে চুপি চুপি যা বলেছিলেন £ জিবরীল (আ) গোটা বছরে আমার কাছে আল কুরআন একবার বা দু'বার (আদ্যোপান্ত) পেশ করতেন, কিন্তু এবার তিনি একই সময়ে দু'বার পেশ করেন। তাই আমার মনে হচ্ছে আমার আয়ু ফুরিয়ে এসেছে, মৃত্যু আমার নিকটবর্তী । কাজেই আল্লাহ্কে ভয় কর, সবর ইখতিয়ার কর, আমি তোমার জন্য উত্তম পূর্বসূরী। একথা শুনে আমি কাদতে লাগলাম যা আপনি দেখতে পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেরেশানী লক্ষ্য করে দ্বিতীয়বার আমার কাছে চুপি চুপি বললেন ঃ হে ফাতিমা! তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তুমিই হবে সকল মুমিন মেয়েদের নেত্রী বা এ উম্মাতের নারীকুলের নেত্রী? এ কথা শুনে আমি হাসলাম, যা আপনি দেখেছেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসের মূল পাঠ মুসলিম থেকে গৃহীত । de dd EAE eS EES NAA se CUU LC bs ES C6 5 Ce ALS ULI Ll Us ae www.amarboi.org
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।