রিয়াদুস সালেহীন ১৪৫ ৬৩১। জাবির (রা) থেকে. বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £$ কিয়ামাতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকট সবচেয়ে প্রিয় ও সবচেয়ে নিকটে উপবিষ্ট হবে সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে ভালো। কিয়ামাতের দিন তোমাদের মধ্য থেকে আমার নিকট সবচেয়ে ঘৃণ্য ও আমার থেকে সবচেয়ে দূরবর্তী হবে সেইসব লোক যারা কথাবার্তায় কৃত্রিমতার আশ্রয় নেয়, কথার মাধ্যমে অহংকার প্রকাশ করে এবং যারা মুতাফাইহিকুন। সাহাবীগণ বলেন, হে আল্লাহ্র রাসূল! কৃত্রিমভাবে বাক্যালাপকারী ও কথার মাধ্যমে অহংকার প্রকাশকারীর অর্থ তো বুঝলাম, কিন্তু ‘মুতাফাইহিকূন’ কারাঃ তিনি বলেন ঃ£ অহংকারী ব্যক্তিরা । ইমাম তিরমিযী এ হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেছেন, এটি হাসান হাদীস । আস- সারসারু বলতে এঁ লোককে বুঝায়, যে অত্যধিক কৃত্রিমভাবে কথাবার্তা বলে থাকে। আল্-মুতাশাদ্দিক এ লোককে বলে যে নিজের কথার দ্বারা অন্যের উপর নিজের প্রাধান্য ও বড়াই প্রকাশ করে এবং কথাবার্তা বলার সময় নিজের কথার বিশুদ্ধতা ও শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করে থাকে। ফাইহাকু শব্দটি ‘ফাহ্কুন’ ধাতু থেকে নির্গত। এর অর্থ মুখ ভর্তি করা বা পূর্ণ করা । কাজেই ‘আল-মুতাফাইহিক' বলতে এ লোককে বুঝায় যে মুখ ভর্তি করে কথা বলে এবং তাতে বাড়াবাড়ি করে, চিবিয়ে চিবিয়ে কথা বলে এবং নিজের অহংকার ও আভিজাত্যের বহিঃপ্রকাশের উদ্দেশ্যে লম্বা কথা বলে । ইমাম তিরমিযী (র) আবদুল্লাহ ইবনুল মুবারক (র) থেকে সচ্চরিত্রের ব্যাখ্যা নকল করেছেন। তাতে তিনি বলেন, সচ্চরিত্র হল, হাসি-খুশি মুখ, সত্য-ন্যায়কে অবলম্বন করা এবং অন্যকে কোনরূপ কষ্ট দেয়া থেকে বেঁচে থাকা ইত্যাদি । অনুচ্ছেদ £ ৭৪ সহনশীলতা, ধীর-স্থিরতা ও কোমলতা । bode DG wll os SUID WA LLCIG : IOS VIG মহান আল্লাহ বলেন $ “তারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল । আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন ৷” (সুরা আলে ইমরান £ ১৩৪) CUI oe bl Sl al GAVE : JIGS IG, “ক্ষমাশীলতা অবলম্বন কর, সৎ কাজের নির্দেশ দান কর এবং মূর্খ লোকদের এড়িয়ে চল” (সূরা আল আ'রাফ £ ১৯৯) www.amarboi.org
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।