মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol6
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ৬২ মাওয়ায়েযে আশ রাফিয়! নামায পড়িতে বলিলে তাহারা উত্তরে বলে যে, ছোট ছেলেপিলে লইয়! নামায পড়া কিরূপে সম্ভবপর ? সর্বদাই কাপড় নাপাক থাকে । কোন সময় পায়খান! করিয়া দেয় এবং কোন সময় প্রস্রাব করিয়! দেয়। কাপড় বদলাইয়া লইলেও নামায পড়ার অক্ুুবিধ! দুর হয় না। কারণ, শিশু কোল হইতে নামিতেই চায় না। নামাযের জন্য তাহাকে সরাইয়! রাখিলে কান্নাকাটি ও চীৎকান্ন জুড়িয়!। দেয়। তাহার। আরও বলে, মৌলবীদের তো ছেলেপিলে হয় না, তাহারা এই বিপদের কথা কি জানে? তাহারা তে! কেবল নামাযের জন্য তাকিদ করিতেই জানে । আমি বলি, মৌলবীদের ছেলেপিলে হয় ন! ঠিক, কিন্তু তাহাদের বিবিদেরও কি ছেলেপিলে হয় না। যাইয়া দেখ, তাহারা কেমন নিয়মান্ুবতিতার সহিত পাঁচ ওয়াক্তের নামায পড়ে । আল্লাহ্র কোন কোন বাদী নামাযের পর তেলাওয়াতে ক্কোরআন, মোনাজাতে মকবুল, এমনি কি, এশ ব্রাকের নামায পর্যন্ত রীতিমত পড়িয়! থাকে। তাহাদের কি সন্তান নাই? কেবল তোমাদের সন্তানই এমন আলালের ঘরের দ্রলাল যে, তাহাদিগকে লইয়! নামায পড়া যায় না৷ আমি আরও বলি যে, যখন তোমাদের শিশু কান্নাকাটি করে এবং কোল হইতে কিছুতেই নামিতে চায় না, তখন স্বয়ং তোমাদের পেশাব-পায়খানার প্রয়োজন দেখা দিলে কি করিবে? তখন কি ছেলেকে পালস্কের উপর কান্নারত অবস্থায় রাখিয়া পেশাব-পায়খান! করিতে যাইবে না? নিশ্চয়ই যাইবে এবং সকলেই যায়। সেখানে মাঝে মাঝে অনেক দেরীও হইয়! যায়। ছেলের কান্নাকাটির প্রতি তখন ভ্রক্ষেপও করা হয় ন! । এখন জিজ্ঞাস! করি, পেশাব-পায়খানার জন্য তোমরা যতটুকু কর, নামাযের জন্য ততটুকুও করিতে পার না কি? আফসোস, তোমরা শুধু অনর্থক ওষর পেশ করিয়া থাক । আমার তৃতীয় কথ! এই যে, মান্তুধ যখন কোন কাজ করার সঙ্কল্প করিয়া ফেলে, তখন আল্লাহ্‌ তা‘আল! উহাতে অবশ্যই সাহায্য করেন। যে সব মহিলা উপরোক্তরূপ বাহান! করে, তাহারা নামায আরম্ভ করিয়! দেখুন-_খোদ! চাহে তো তাহা খুব সহজ হইয়! যাইবে । দুঃখের বিষয়, আজকাল মহিলার! নামায পড়ার সঙ্কন্পই করে না। কাজেই না করার জন্য শত বাহানা উপস্থিত হয়। নতুবা! সঙ্কল্প এমন জিনিস যে, যে ব্যক্তি বৃষ্টি কিংবা শীতাধিক্যের কারণে বিছানা হইতে উঠিয়! পানি পান করিতে পারে না, তাহার নিকট যদি ম্যাজিষ্ট্রেট সাহেবের নির্দেশ পৌছে যে, অমুক স্থানে আমার সহিত সাক্ষাৎ কর, তবে সে হই মাইলও পায়ে হাটিয়া তথায় পৌছিতে পারে। তখন তাহাকে দেখিয়া অনেকেই বিস্ময় প্রকাশ করে যে, তাহার মধ্যে এই শক্তি কোথ| হইতে আসিল? আমার মতে, ইহা! সন্ধন্লেরই শক্তি । আল্লাহ তাআল। ইহাতেই সাহায্য করার অঙ্গীকার করিয়াছেন। wwwi,eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।