মাওয়ায়েযে আশরাফিয়া - থানবী র. with contents — Mawayeze Ashrafiya Vol6
/ ২১৭
📝 লেখা 📖 পিডিএফ

-পত্র ৫৬ মাওয়ায়েযে আশব্‌রাফিয়! সামান্য ক্রটি থাকিয়া গেলে চতুদিকে ইহার সমালোচনা! হইতে থাকে। কেহ বলে মিয়া, কি বলিব ? আমার ভাগ্যে তো হুক্ধাও জুটিল ন!। দ্বিতীয় ব্যক্তি বলে, আমাকে তে| কেহ একটি পানপাত! দিয়াও জিজ্ঞাস! করিল না । তৃতীয় ব্যক্তি বলে, রাত্রি দুইটার পর কপালে খানা জুটিল। ক্ষুধায় মরার দশ! আর কি! যখন ব্যবস্থাই করিতে পারিল না, তখন এত লোক দাওয়াত করার কি প্রয়োজন ছিল ? মোটকথা, নিমন্ত্রণকারী হতভাগার অজশ্র টাক! বরবাদ হয়, কিন্ত সমাজীদের নাক সিটকানোই যায় না। মাঝে মাঝে হিংসায় কেহ রন্ধনের ডেগে এমন জিনিস ফেলিয়! দেয় যাহাতে খাঘ্য নষ্ট হইয়! যায়! এরপর তাহা লইয়! যত্রতত্র আলোচনা কর! হয়। এই ভাবে দাওয়াতকারী ব্যক্তির চুড়ান্ত বেইজ্জতি হয়। যদি সমস্ত ব্যবস্থাপনা! স্ুশৃঙ্খলারূপে সমাধ! হইয়। যায়, তবে কেহ মন্দ না বলিলেও প্রশংসাও কেহ করে ন!া। হযরত মাওলানা গাঙন্গুহী (রাহ্ঃ) জনৈক মহাজনের গল্প বর্ণনা করিয়াছিলেন। সে মেয়ের বিবাহে খুব ধুমধাম করিয়াছিল । যাবতীয় ব্যবস্থাপনা অত্যন্ত নিখু“তভাবে করিয়াছিল । বরযাত্রী বিদায় হওয়ার সময় হইলে সে প্রত্যেককে এক একটি আশ ব্লফী দিল। তাহার ধারণ! ছিল যে, আজ বর্যাত্রীরা কেবল তাহারই প্রশংসা! গাহিতে গাহিতে যাইবে । সে মতে নিজ প্রশংসা শুনিবার উদ্দেশ্যে সে বরযাত্রীদের গমন পথে একটি ঝোপের আড়ালে লুকাইয়া রহিল। অন্পক্ষণের মধ্যেই রাস্তা দিয়! বরযাত্রীদের গাড়ী যাইতে লাগিল। এক দুই করিয়া তিনটি গাড়ীই চলিয়া গেল; কিন্তু কাহারও মুখে কিছু শুনা গেল না। কেহই মহাজনের প্রশংসায় একটি শব্দও উচ্চারণ করিল ন! । এইভাবে আরও অনেক- গুলি গাড়ী নীরবে রাস্তা অতিক্রম করিয়। চলিয়! গেল । মহাজনের খুব রাগ হইল এর! কেমন নেমকহারাম লোক! (বরং আশরফীকে হারাম বলা উচিত৷) আমি তাহাদের জন্য এত এত টাক! ব্যয় করিলাম, আর এরা কি ন! আমার প্রশংসায় একটি শব্দও উচ্চারণ করিল না! অবশেষে সে ক্লান্ত হইয়া ঘরে ফিরার ইচ্ছ। করিতেছিল--এমন সময় সবশেষ গাড়ীটি হইতে এক ব্যক্তির আওয়াজ শুনা গেল । সে অপর একজনের সহিত বলিতে ছিল, আরে ভাই, লালাজী ( মহাজন ) তো খুর সাহস ও উদারতার পরিচয় দিলেন! প্রত্যেককেই একটি করিয়া আশ্‌রফী দিল ৷ এই কথা শুনিয়া মহাজনের প্রাণে প্রাণ ফিরিয়া আসিল--যাক, পরিশ্রমের কিছুট! প্রতিদান পাওয়! গেল । কিন্তু অপর ব্যক্তি বলিল হু’, তুই যে কি বলিস । বেট! কন্যুস কিই আর বাহারী দেখাইয়াছে ? তাহার খরে তে সিঙ্ধুক ভরা আশরফী আছে। প্রত্যেককে দুইটি করিয়া দিলেই তাহার কি অভাব হইত ? বেটা তো মাত্র একটি করিয়াই আশরাফী বণ্টন করিল। এই উত্তর শুনিয়া মহাজন বিষগ্রমুখে বাড়ী ফিরিয়। আসিল। wwwi,eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।