-পত্র গাফলতের কারণ ৪৩ সাবধানতা অবলম্বন করিতে পারে! দ্বীনদার লোকের মধ্যে খোদার ফজলে এমন অনেক আছেন যাহার! মাল সঞ্চয় করার প্রতি ভ্রক্ষেপও করেন না । কিন্ত দুনিয়াদারদের মধ্যে এরূপ লোকের সংখ্যা খুবই নগণ্য । তাহাদের সদাসবদার জম্পনাই ইহ! যে, এই পরিমাণ টাকা-পয়স! সঞ্চিত হওয়! চাই এবং এই পরিমাণ সম্পত্তি অজন কর! দরকার । এরপর তাহার! উহ উপাজ'ন করিতে সুদ, ঘুয ইত্যাদির মোটেই পরওয়! করে না ( খণ করার পর তাহ! হযম করিয়া ফেলা কিংবা অস্বীকার করা, ভগিনীদের প্রাপ্য অংশ আত্মসাৎ করা, কাহারও সম্পত্তি জবরদখল করিয়! লওয়া ইত্যাদি সবকিছুই তাহার! মাল সঞ্চয় করার উদ্দেশ্যে করিয়া থাকে। তাহার! হালাল ও হারামের মোটেই পার্থক্য করে না! ॥ মাল সংরক্ষণের ব্যাপারে বাহানা ॥ এতক্ষণ মাল উপাজ'ন করার অবস্থ! বণিত হইল । এখন উহু! সংরক্ষণের অবস্থা শুন্ুন। সাধারণতঃ, মনে কর! হয় যে, যাকাত, ছদক! এবং আল্লাহর ওয়ান্তে কাহাকেও কিছু না দিলেই মালের পুরাপুরি হেফাযত হয়। অনেক ক্ষেত্রে এইরূপও হয় যে, কোন ভিক্ষুক সম্বন্ধে যদি জানা যায় যে, সে বাস্তবিকই কাঙ্গাল, তবে বহু ক্ষেত্রে শুধু মাল কমিয়। যাওয়ার ভয়ে তাহাকে কিছুই দেওয়। হয় ন! । অনেকে অলঙ্কারের যাকাত দেয় ন।। অথচ আমাদের ইমাম আযম ছাহেবের মতে অলঙ্কারেরও যাকাত ওয়াজেব। এব্যাপারে তাঁহারা অন্যান্য ইমামদের আশ্রয় গহণ করে। কারণ, তাহাদের মতে অলঙ্কারে যাকাত ওয়াজেব নহে। জানা দরকার যে, শুধু নফসের সন্তুষ্টির জন্য অন্য ইমামের মযহাব গ্রহণ করা! ধর্ম হইতে পারে না; বরং ইহ! নফসের অনুসরণ এবং ধর্মের সহিত ঠাট্টা! অর্থাৎ ধর্মকে খেলা মনে করা মাত্র। আল্লামা! শামী (রঃ) জনৈক বুযুর্গের উক্তি উদ্ধত করিয়াছেন। এই বুযুর্গের নিকট কেহ জনৈক হানাফী আলেমের ঘটনা বর্ণনা করিয়াছেন। আলেম বাক্তি এক জন মুহাদ্দিসের নিকট তাহার মেয়ের বিবাহের পয়গাম দেন। মুহাদ্দিস বলিলেন, আপনি হানাফী মষহাবের লোক এবং আমি যমুহাদ্দিসদের নীতি অনুসরণ করি। এমতাবস্থায় আমাদের মধ্যে মিল হইবে ন!। আপনি যদি ইমাম আবু হানীফার অনুসরণ ত্যাগ করিয়া মুূহাদ্দিসদের মযহাব অবলম্বন করেন, তবে আমি বিনা ওযরে এই পয়গাম মঞ্জুর করিতে পারি । আলেম ছাহেব এই শর্ত পালন করিতে সন্মত হইলেন এবং বিবাহ হইয়া গেল । অতঃপর ঘটনা বর্ণনাকারী ব্যক্তি বুযুর্গকে জিজ্ঞাসা করিলেন যে, এই অবস্থায় মযহাব ত্যাগ কর! জায়েয হইল কি না । বুযুর্গ বলিলেন, আমার আশঙ্ক। হয় যে, এই ব্যক্তি মৃত্যুর সময় ঈমান হইতে বঞ্চিত হইয়। পড়িবে। wwwi,eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।