-পত্র 8২ মাঁওয়ায়েযে আশ্রা্ফিয় জন্য চাদা সংগ্রহের হিড়িক পড়িয়াছে। ইহাতে আমি লক্ষ্য করিতেছি যে, যেসব সতর্ক লোক নর্তকী ও বেশ্যাদের নিকট হইতে কখনও টাকা লইত না, তাহারা বিনাদ্বিধায় ইহাদের নিকট হইতে টাদ! লইয়াছে। তদ্ৰূপ মাদ্রাসা, সমিতি ইত্যাদির টাদা সংগ্রহের ব্যাপারে সাবধানতা অবলম্বন করে, এরূপ খোদার বান্দা খুবই কম । এই ব্যাপারে সাবধান ব্যক্তিরাও এইরূপ মনে করে যে, নিজের বেলায় সাবধানত! অবলম্বন কর! সম্ভবপর ৷ কেননা, সাবধানতা অবলম্বন করার ফলে আমদানী কম হইলে নিজে কিছুট! কষ্ট সহা করিয়। লইলেই চলিবে, দুই বেলার পরিবর্তে এক বেলা খাইবে কিংবা উত্তম পোশাকের পরিবর্তে সামান্য নিকৃষ্ট পোশাক পরিধান করিবে; কিন্ত মাদ্রাসা, সমিতি অথব! তুরস্কবাসীদের জন্য চাদ উঠাইবার বেলায় সাবধানত| অবলম্বন করা কিরূপে সম্ভবপর ? এখানে তো দশ হাজার টাক! সংগ্রহ করিতেই হইবে ! ইহার কম হইলে চলিবে ন! । অতএব, যেখানে যাহ! পাওয়! যায়, তাহ! গ্রহণ করিলেই এই বিরাট অঙ্কের টাকা সংগ্রহ কর! সম্ভবপর । তাছাড়া নফস আরও বুঝায় যে, ইহ! তো খোদার কাজ--তোমার নিজস্ব কাজ নহে। ইতাতে সামান্য চক্ষু বন্ধ করিয়া কাজ করিলে ক্ষতি কি? বলিতে কি, মৌলবীদের নফ্সও মৌলবী হয় এবং দরবেশদের নফ্সও দরবেশ হইয়। থাকে । তাহাদের নফস উপরোক্তরূপ হিলা-বাহানা বলিয়া দেয় । অথচ ইহ! বিরাট ভ্রান্তি বৈ কিছু নহে। কেননা, নিজের ব্যবহারের জন্য গোনাহ করিলে কিছু ন! কিছু উদ্দেশ্য সাধিত হইয়! থাকে । কমপক্ষে নিজের পকেটে টাকা আসে, কিন্ত ধর্মের কাজে গোনাহ করিলে কোন উদ্দেশ্য হাছিল হয় ন! ! কেননা, ধর্মের কাজের উদ্দেশ্য হইল খোদার সন্তষ্টি লাভ কর! । গোনাহ্ দ্বার! তাহা কিরূপে হাছিল হইতে পারে? তাছাড়। নিজের গাটে টাকা না আসা জানা কথা । কেননা, উহা তে! অন্যের হাতে চলিয়! গিয়াছে। অতএব, আপনি মধ্যস্থলে খালি হাতেই রহিয়। গেলেন এবং গোনাহে লিপ্ত হইলেন। কাজেই বুঝা গেল যে, এই ধরণের কাজে আরও বেশী সাবধানতা অবলম্বন করা দরকার। এখন আমি বলি, যখন খোদার কাজে অর্থ সংগ্রহে আমাদের পাথিয কিছু লাভ হয় না|, তা সত্বেও উহাতে আমরা এত উদার হইয়! পড়ি এবং বহু অসাবধান হইয়া পড়ি, তবে যে যে ক্ষেত্রে নিজের জন্য মাল উপার্জন কর! লক্ষ্য থাকে, সে ক্ষেত্রে কি পরিমাণ অসাবধানতা হইবে? কেননা, তখন মাল উপার্জনে নিজের উপকারও নিহিত আছে। এমতাবস্থায় নিজ খার্থোদ্ধারের খাতিরে হালাল হারামের মোডেই পরওয়! হইবে ন! । বিশেষ করিয়! যখন শুধু প্রয়োজন মিটান উদ্দেশ্য না থাকে; বরং কিছু মাল সঞ্চয় করাও লক্ষ্য থাকে, তখম অসাবধানতার দ্বার খুব বেশী প্রশস্ত হইবে৷ ইঁ, কোন ব্যক্তি যদি মাল সঞ্চয় করার প্রতি ভ্রক্ষেপ না করে, তবে সে wwwi,eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।