-পত্র ২৬ মাঁওয়ায়েযে আশ্রাফিয়া পৃথিবীর শান্তি ইহাদের উপর নির্ভরশীল ৷ খঘটনাবলী- পর্যালোচনা করিলে দেখা যায় যে, উপরোক্ত চরিত্রগুলি যদি এসন দুই ব্যক্তির মধ্যে পাওয়া যায়--যাহাদের একজন তাওহীদ ও রেসালতে বিশ্বাসী ও অপরজন বিশ্বাসী নহে, তবে এই দুই ব্যক্তির মধ্যে অবশ্যই পার্থক্য থাকিবে । অর্থাৎ, তাওহীদে অবিশ্বাসী ব্যক্তির মধ্যে এইসব চরিত্র সীমাবদ্ধ সময়ে প্রকাশ পাইবে । যতক্ষণ এইসব চরিত্র অবলম্বন করিলে তাহার দ্রনিয়ার স্বার্থ ব্যাহত না! হয়, কিংবা ইহাদের বিপরীত চলিলে লোকসম্মুখে লাঞ্ছিত হওয়ার আশঙ্কা থাকে ততক্ষণ পর্যন্ত সে এইসব চরিত্র অবলম্বন করিবে । যদি কোথাও এমন হয় যে, এইসব চরিত্র অবলম্বন করিলে তাহার সাংসারিক ক্ষতি হয় এবং ইহাদের বিপরীত চলিলে অন্যেরা টেরও পাইবে না, ফলে দ্রর্নামের আশঙ্কা নাই, তবে এমন ক্ষেত্রে এই তাওহীদ ও রেসালতে অবিশ্বালী ব্যক্তি এইসব চরিত্র অনায়াসে বিসজন দিতে পারিবে। আমরা প্রায়ই দেখি--কাফের রাষ্ট্রগুলির মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হইলে তাহার! ততদিন উহা পালন করিয়া চলে, যতদিন স্বার্থ উদ্ধার হইতে থাকে কিংবা লঙ্ঘনে নিজের কোন ক্ষতি হয়। চুক্তি লঙ্ঘন করিলে যদি কোনরূপ ক্ষতি ন! হয়, তবে তাহার! উহা লঙ্ঘন করিতে বিন্দুমাত্রও ইতস্তত: করেনা। কিংবা মনে করুন দুই ব্যক্তি একত্রে সফর করিতেছে। এক জনের নিকট এক লক্ষ টাকা আছে এবং অন্য জন উপবাসে দিনাতিপাত করে। ঘটনাক্রমে লক্ষপতি মৃত্যুমুখে পতিত হইল । এখন সঙ্গী ব্যক্তির সম্মুখে এক লক্ষ টাকা! হস্তগত করার স্থযোগ উপস্থিত । মৃত ব্যক্তির উত্তরাধিকারী বলিতে একমাত্র নাবালেগ ছেলে আছে! মৃত ব্যক্তির নিকট এক লক্ষ টাক! আছে বলিয়! অন্ত কেহ ঘুণাক্ষরেও জানে ন! ! এমতাবস্থায় নফ্স ও চরিত্রের মধ্যে দারুন সংঘর্ষ হইবে । চরিত্র বলিবে, এই টাকা নাবালেগ ওয়ারিসের নিকট পৌছানো উচিত। পক্ষান্তরে নফস প্ররোচিত করিবে যে, যখন এই টাকা আত্মসাৎ করায় কোন প্রকার দুর্নামের ভয় নাই এবং কোনরূপ বিপদেরও আশঙ্কা নাই, তখন উহ! হস্তগত কর! হইবে ন! কেন? এই দ্বিমুখী সংঘর্ষের মধ্যে আমার মনে হয় না যে, শুধু চরিত্রবল মানুষকে এহেন বিরাট পরীক্ষায় উত্তীর্ণ করিতে পারিবে। অতএব, যে-ব্যক্তি শুধু চরিত্র-জ্ঞানের অধিকারী এবং খোদা ও আখেরাতে বিশ্বাসী নহে, সে কিছুতেই এই খিয়ানত হইতে আত্মরক্ষা করিতে সমর্থ হইবে না । ই, চরিত্র-জ্ঞানের সাথে সাথে খোদা ও ক্িয়ামতে বিশ্বাস থাকিলে সে অনায়াসে নিজকে বাঁচাইয়! রাখিতে পারিবে। কেননা, সে জানে, আমি এখানে যদিও বাচিয়া যাই এবং কোনরূপ শাস্তি ভোগ না করি, তথাপি কিয়ামতের দিবস অবশ্যই ইহার প্রতিফল ভোগ করিতে হইবে । wwwi,eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।