-পত্র ১৭২ মাওয়ায়েযে আশব্রাফিয়! যায়। আবার কোন কোন লেনদেন সুদের কারণে হারাম হয়। মোটকথ!, শরীয়তের উপর আমল করিলে সকল দিক দিয়াই অসুবিধ! ও বিপদের সম্মুখীন হইতে হয়। কোনটিই যখন অস্থুবিধামুক্ত নহে, তখন স্বয়ং কোরআনের প্রতিই সন্দেহ জন্মে। ৬) ১৩১০০1 ১১৯ অৰ্থাৎ ‘আল্লাহ্ আমাদিগকে এহেন ধারণা হইতে বাঁচাইয়া রাখুন ৷” অবশ্য কিছু সংখ্যক লোকের মনে এই সন্দেহ জাগিতে পারে। আমি বিভিন্ন জায়গায় ইহার উত্তর দিয়াছি। এখনও এঁ একই উত্তর দিতে চাই। তবে বক্তব্য ভালরূপে ফুটাইয়। তোলার জন্য প্রথমে একটি উদাহরণ বর্ণনা করিতেছি । মনে বরুন, এক ব্যক্তি পীড়িত হইয়! ব্যবস্থাপত্রের জন্য জনৈক চিকিৎসকের নিকট গমন করিল। চিকিৎসক ব্যবস্থাপত্র লিখিয়! দিলেন। কিন্তু ঘটনাক্রমে রোগী এমন স্থানে বসবাস করে যে, সেখানে কোন গুঁযধ পাওয়া! যায় ন! । চিকিৎসক রোগীকে পথ্যও বলিয়া দিলেন, কিন্তু হায়, রোগীর গ্রামে শুধু নিষিদ্ধ জিনিসগুলিই পাওয়! যায়। রোগীকে যে সব জিনিস খাইতে অনুমতি দেওয়! হইয়াছে-_উহাদের একটিও সেখানে পাওয়া যায় না। অতএব, রোগী চিকিৎসকের ব্যবস্থ। ও পথ্যতালিকা দেখিয়া বলিতে লাগিল যে, চিকিৎসা-শাস্তরই অসুবিধায় পূর্ণ । ইহাতে এমন এমন ওঁষধ বল! হয়, যাহা পাওয়! যায় ন৷ এবং এমন এমন পথ্য দেওয়! হয়, যাহ! সার! গ্রামে কখনও বিক্রয়ার্থে আসে ন! । খাওয়ার জিনিস যেমন বেগুন, আলু, মহিষের গোশ ত ইত্যাদি সমস্তই এই শাস্ত্রে নিষিদ্ধ । এতদ সঙ্গে রোগী মূর্খতাবশতঃ চিকিৎসককেও মন্দ বলিতে লাগিল। জিজ্ঞাসা করি, এমতাবস্থায় জ্ঞানী ব্যক্তিগণ এই রোগীকে কি উত্তর দিবে? দোষারোপের উত্তরে তাহার! সকলে এই কথাই বলিবে যে, চিকিৎসা- শাস্ত্রে বিন্দুমাত্রও অসুবিধা নাই। তবে এই ব্যক্তির গ্রামেই যত অসুবিধা রহিয়াছে। চিকিৎসা-শাস্র যদি মাত্র দুই-চারিটি জিনিসের অনুমতি দিয়! অবশিষ্ট সকল জিনিসই নিষিদ্ধ করিয়া দিত, তবে চিকিৎসা-শাস্তরে অসুবিধা ও সঙ্ধীর্ণতা আছে বলিয়! বুঝা যাইত। অথচ প্রকৃত অবস্থা এই যে, চিকিৎসা-শাস্্র বিশটি জিনিসের অনুমতি দেয় এবং মাত্র চারিটি জিনিস নিষিদ্ধ করে। এমতাবস্থায় চিকিৎসা-শাস্ত্রে মোটেই সকঙ্ধীর্ণত৷ নাই; বরং এ ব্যক্তির গ্রামেই সক্ধীর্ণতা রহিয়াছে । কেননা, উহাতে বাছিয়! বাছিয়। কেবল হশ্ষতিকর জিনিসই বিক্রয়ার্থে আমদানী হয়। এরূপাবস্থায় চিকিৎসকের ব্যবস্থাপত্র বাজে বলিয়া ফেলিয়! দেওয়! এবং তদনুযায়ী আমল ন! কর! রোগীর চিকিৎসা হইতে পারে না ; বরং এক্ষেত্রে চিকিৎসার খাত্তিরে গ্রামের অবস্থার সংশোধন কর!, ব্যবসাক্ষেত্রকে সম্প্রসারণ কর! এবং ব্যবসায়ীদিগকে উপাদেয় জিনিসপত্র বিক্রয় করিতে বাধ্য করাই কর্তব্য । এই উদাহরণটি উত্তমরূপে হৃদয়ঙ্গম করার পর এখন চিন্তা ও ইনছাফের দৃষ্টিতে দেখুন, অস্থবিধা ও সঙ্কীর্ণতা শরীয়তে রহিয়াছে, না আপনাদের কাজ্-কারবারে ? wwwi,eelm.weebly.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।